এক্সপ্লোর

Coochbehar: দিনহাটার নিগমবাজারে দুটো দোকানে দুঃসাহসিক চুরি

Coochbehar News:দিনহাটার (Dinhata) নিগমনগর বাজারে পরপর দুটি দোকানে চুরির (stolen) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতেই এই চুরির ঘটনা দুটো হয়েছে।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: টানা চুরির ঘটনা কোচবিহারের দিনহাটার বাজারে।  দিনহাটার (Dinhata) নিগমনগর বাজারে পরপর দুটি দোকানে চুরির (stolen) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতেই এই চুরির ঘটনা দুটো হয়েছে। ব্যবসায়ীরা আজ সকালে সেখানে এসে দেখতে পান যে দুটো দোকানেরই শাটার ভাঙ্গা। এছাড়াও যাবতীয় জিনিসপত্র সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। 

কী চুরি হয়েছে?

সূত্রের খবর, সেই বাজারে একাধিক দোকান রয়েছে, তার মধ্যে একটি সোনার দোকান ও একটি জামার দোকানে চুরির ঘটনা হয়। ব্য়বসায়ীদের দাবি সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৩ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে দুটো দোকান থেকে। তবে এখনও পুরো বিষয়টা তদন্ত করছে দিনহাটা থানার পুলিশ। 

বারুইপুরে হাত পা বেঁধে ডাকাতি

হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বারুইপুরে। বেতবেরিয়া নস্কর পাড়াতে বাঁশি নস্করের বাড়িতে বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ একটি ডাকাতদল বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক লুটপাট চলায়। বাড়ির চার সদস্যের হাত মুখ বেঁধে প্রায় ১ ঘণ্টা ধরে চলে লুটপাট। লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুটপাট করে পালিয়ে যায় ডাকাত দলটি। শুক্রবার সকালে ঘটনাস্থলে তদন্তে জান এসডিপিও ও আইসি বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

সোনারপুরেও চুরি

সোনারপুর (Sonarpur) থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি। নগদ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল দুঃসাহসিক চুরির ঘটনা। সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দোকানের মালিক। জানা গিয়েছে, গত ৩রা এপ্রিল দোকানের কর্মচারীরা দোকানে এসে দেখেন শার্টার কিছুটা বাঁকানো রয়েছে। তাঁরা দোকানের ভিতর ঢুকে দেখেন দোকান থেকে সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। নগদ যা রাখা ছিল, সমস্ত কিছুর সঙ্গে গায়েব সমস্ত মোবাইল ফোন। দ্রুত সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক সূর্যসারথি ঘোষ। বুধবার এই দুঃসাহসিক চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। চুরির ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। 

আরো পড়ুন: প্রয়াণ দিবসেও 'অবহেলিত', গোডাউন ঘরে পড়ে স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র কানুনগোর মূর্তি, তুঙ্গে তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget