এক্সপ্লোর

Coochbehar News: ১০ হাজারেরও বেশি গাছ বসিয়েছেন, বনসৃজনে নিরলস কোচবিহারের 'সবুজ বিনয়'

Binoy Das : ছোটবেলা থেকেই পরিবেশ তাঁর চিন্তায়, তাঁর ধ্যানে-জ্ঞানে। অবাধে গাছ কেটে ফেলা কষ্ট দিত তাঁকে

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : সভ্যতার অগ্রগতি তো হচ্ছে, কিন্তু তার মূল্য এমন কিছু দিয়ে চোকাতে হচ্ছে যার অভাব পূরণ করা দুষ্কর। কথা হচ্ছে, প্রকৃতির। একসময় গাছপালা-জঙ্গলে ঘেরা ছিল পরিবেশ। কিন্তু, সময়ের চাহিদা মেনে গড়ে উঠছে ফ্ল্যাটবাড়ি, বিশাল বিশাল অট্টালিকা। যার জন্য নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। যার বিরূপ প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেখা গেছে। আবহাওয়া গতিপ্রকৃতি এখন অনেক পাল্টে গেছে। বেড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ, তার হাত ধরে প্রাণহানি। সঙ্গে অন্যান্য ক্ষয়ক্ষতি তো রয়েছেই। এই পরিস্থিতিতেও সমাজে এমন কাউকে কাউকে দেখা যায় যাঁরা দায়িত্ব নিয়ে পরিবেশ রক্ষার কাজে ব্রতী হন। ঠিক তেমনই এক উদাহরণ রয়েছে কোচবিহারে। এখানকার রাজপ্রাসাদের কর্মী বিনয় দাস।

'নেশা' তাঁর গাছ লাগানো । গত ১৩  বছরের বেশি সময় ধরে কোচবিহার শহর ও তার আশপাশের এলাকায় ১০ হাজারেরও বেশি গাছ বসিয়েছেন তিনি। শুধু গাছ লাগানোই নয়, সঙ্গে গাছের পরিচর্যাও করেন তিনি। তাই কোচবিহারে তিনি 'সবুজ বিনয়' নামে পরিচিত। ছোটবেলা থেকেই পরিবেশ তাঁর চিন্তায়, তাঁর ধ্যানে-জ্ঞানে। অবাধে গাছ কেটে ফেলা কষ্ট দিত তাঁকে। তাই ধীরে ধীরে বিভিন্ন জায়গায় গাছ লাগানো শুরু করেন। কোচবিহার শহরের বিভিন্ন ফাঁকা জায়গায় বহু গাছ লাগিয়েছেন তিনি। শুধু গাছ লাগানোই নয়, নিজের লাগানো গাছের পরিচর্যাও যেমন করেন, তেমনই অন্যদের লাগানো গাছ যেগুলোর পরিচর্যা হয় না, সেগুলোও দায়িত্ব নিয়ে দেখভাল করেন বিনয় বাবু। 

'সবুজ বিনয়'-এর রোজনামচা-

প্রতিদিন নিজের বাইক নিয়ে সকাল ৫টা নাগাদ বেরিয়ে পড়েন তিনি। ৮টা পর্যন্ত এই কাজ করেন। গাছ লাগানোর জন্য একাধিক যন্ত্র কিনেছেন নিজের টাকায়। তাঁর কাজের জন্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে প্রশংসাও কুড়িয়েছেন বিনয় বাবু। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ থেকে তাকে শংসাপত্র দেওয়া হয়েছে। তিনি যেমন গাছ লাগান, তেমনই বেশ কিছু স্বেচ্ছাসেবকও তৈরি করেছেন, যাঁরা তাঁকে এই কাজে সাহায্য করেন। 

বিনয় বাবু বলেন,  'একসময় প্রত্যেক বাড়ির সামনে ফুলের বাগান, পেছনে ফলের বাগান থাকত। বঙ্গ সংস্কৃতির গাছ- আম, জাম, কাঁঠাল, লিচুতে ভরা ছিল। এখন প্রত্যেক বাড়ি কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। আজ থেকে ১৩০ বছর আগে কোচবিহারের মহারাজা ছোট ছোট খণ্ডগণ বানিয়েছিলেন শহরের আশপাশে। আজ আমরা সভ্যতার অহঙ্কারে সব কেটে ফেলে দিয়েছি। তাই আমরা আবার ছোট ছোট খণ্ডবন বানানোর চেষ্টা করছি।' কোচবিহার শহর সংলগ্ন তোর্ষা নদীর চরে ১০০ বিঘা জমি নেওয়া হয়েছে। সেখানে তিনি বনসৃজন করবেন। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। বিনয় বাবু বলেন, 'একসময় এই জায়গায় খয়ের বাগান ছিল। আবার সেই বাগান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।' 

একদিকে যখন উন্নয়নের দাপটে শহরের বুক থেকে হারিয়ে যাচ্ছে সবুজ বনাঞ্চল, সেখানে উল্টো স্রোতে  হেঁটে, আবার সবুজ কোচবিহারকে ফিরিয়ে আনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিনয় দাস।

সেরা শিরোনাম

NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
West Bengal News Live Update: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি
রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, সেখানে রাজবংশী ভাষা নিয়ে বৈঠকও করবেন তিনি
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলে উঠল কাপড়ের গুদাম! বহুতলে থাকতেন অনেক মানুষও
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলে উঠল কাপড়ের গুদাম! বহুতলে থাকতেন অনেক মানুষও

ভিডিও

Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget