এক্সপ্লোর

Coochbehar : কোচবিহারে বহিষ্কৃত ১২ তৃণমূল সদস্যের মধ্যে থেকেই নির্বাচিত নতুন পঞ্চায়েত প্রধান !

Coochbehar : গত ১২ নভেম্বর বহিষ্কৃত ১২ তৃণমূল সদস্যদের মধ্যে থেকেই ওকড়াবাড়ি পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হন বিজলি বিবি। ২০ আসন বিশিষ্ট পঞ্চায়েতের নতুন প্রধানকে সমর্থন করেন আরও ৩ তৃণমূল সদস্য

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত নিয়ে ফের অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় বহিষ্কৃত ১২ জন তৃণমূল সদস্যের মধ্যে থেকেই নির্বাচিত হলেন নতুন পঞ্চায়েত প্রধান। সমর্থন মিলল আরও ৩ তৃণমূল সদস্যের। ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে শাসক দল। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, দলের নেতা, কর্মীদের বলে দিয়েছি অনুমতি ছাড়া কোনওভাবেই অনাস্থা আনা যাবে না।

বিধানসভা ভোটের পরই কোচবিহারে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে দলের অন্তর্কলহ সামলাতে অনাস্থায় নিষেধাজ্ঞা জারি করে জেলা নেতৃত্ব! অথচ তার পরেও সামাল দেওয়া যায়নি অনাস্থা প্রবণতা। অক্টোবরের গোড়ার দিকে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধান রেণুকা খাতুনের বিরুদ্ধে অনাস্থা এনে তাঁকে অপসারণ করেন তৃণমূলের ১২ জন সদস্য। যদিও দলীয় নির্দেশ অমান্য করায় ওই ১২ জনকে দল থেকে বহিষ্কার করে জেলা তৃণমূল নেতৃত্ব।

গত ১২ নভেম্বর বহিষ্কৃত ১২ তৃণমূল সদস্যদের মধ্যে থেকেই ওকড়াবাড়ি পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হন বিজলি বিবি। ২০ আসন বিশিষ্ট পঞ্চায়েতের নতুন প্রধানকে সমর্থন করেন আরও ৩ তৃণমূল সদস্য। এই ঘটনার পর আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল জেলা তৃণমূল নেতৃত্ব। 

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন বলেন, ১২ জনকে আগেই বহিষ্কার করেছি। এখন আরও ৩ জন এঁদেরকে সমর্থন করেছে। এটা অনৈতিক। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। অনাস্থা আনার পেছনে যে নেতারা আছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এঁরা যাতে পঞ্চায়েতের টিকিট না পান সেব্যাপারে।

এনিয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিক্ষুব্ধ ৩ তৃণমূল সদস্যের। 

তৃণমূলের অন্দরের কোন্দলকে হাতিয়ার করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, কথায় আছে ছড়িয়ে ছিটিয়ে দে, লুটেপুটে খাই। কে কত ভাগ নেবে তাই নিয়েই ঝামেলা এমন অনেক জায়গাতেই হচ্ছে।

এখন দেখার, দলের অন্দরের চোরাস্রোত সামাল দিতে কী পদক্ষেপ নেয় জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget