এক্সপ্লোর

Dinhata Update: 'কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না' দিনহাটায় পৌঁছে স্পষ্ট বার্তা রাজ্যপালের

Governor at Dinhata: লোকসভা ভোটের আগে উদয়ন গুহ ও নিশীথ প্রামানিকের বিবাদ ঘিরে কার্যত রণক্ষেত্র দিনহাটা। এই পরিস্থিতি থমথমে কোচবিহারে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দিনহাটা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের বিবাদ ঘিরে কার্যত রণক্ষেত্র দিনহাটা। এই পরিস্থিতিতেই, থমথমে দিনহাটায় গ্রাউন্ড জিরোয় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)।                      

দিনহাটায় রাজ্যপাল: একেবারে সম্মুখসমরে রাজ্য ও কেন্দ্রের দুই মন্ত্রী। লোকসভা ভোটের আগে উদয়ন গুহ ও নিশীথ প্রামানিকের বিবাদ ঘিরে কার্যত রণক্ষেত্র দিনহাটা। এই পরিস্থিতি থমথমে কোচবিহারে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনেই সন্ত্রাস রুখতে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, ভ্রাম্য়মাণ রাজভবন হিসেবে রাস্তায় ঘুরবেন। তার ৩ দিনের মাথায় কোচবিহারের দিনহাটার ঘটনায় গ্রাউন্ড জিরোয় নামলেন রাজ্যপাল। দিনহাটা চৌপতি এলাকা যান রাজ্যপাল। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্য়ানের সঙ্গে কথা বলেন।                           

কী জানালেন রাজ্যপাল?                          

এদিন সি ভি আনন্দ বোস বলেন, “আমি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করব না। রাজ্য পুলিশের DG-র কাছে রিপোর্ট চেয়েছি। এক্ষেত্রে আমার স্পষ্ট মতামত হল, নির্বাচন চলাকালীন কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি হবে না, এটা একটা অঙ্গীকার।’’

এদিকে, মঙ্গলবার রাতের ঘটনায় বুধবার, ২৪ ঘণ্টা বনধের ডাক দেয় তৃণমূল। সকাল থেকে সরকারি-বেসরকারি কোনও বাসই চলছে না। দোকানপাটও খোলেনি, বাজারও বন্ধ। সব মিলিয়ে শাসকদলের ডাকা বন‍্ধের জেরে নাজেহাল দিনহাটার বাসিন্দারা। এরপর, ১০ ঘণ্টাতেই বিকেল ৪টে নাগাদ বন্ধ প্রত্যাহার করে নেয় তৃণমূল। এদিনই বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরেও ধুন্ধুমার বেধে যায়। পুলিশ বাধা দিলে, রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশের ব্য়ারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ব্য়ারিকেডের উপরে উঠে পড়েন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। এদিন দিনহাটা থানায় যান উত্তরবঙ্গের IG রাজেশ যাদব ও DIG জলপাইগুড়ি রেঞ্জ সন্তোষ নিম্বলকর।                             

আরও পড়ুন: Weather Update: ফের পারদ পতন! মার্চে সবচেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রায় নয়া রেকর্ড

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget