এক্সপ্লোর

Coochbehar News: মার খেলেন অধ্যাপক! ক্যাম্পাসেই ছাত্র-কর্মী ইউনিয়নের কাছে ঘাড়ধাক্কা!

কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অধ্যাপককে ধাক্কা। জানা গিয়েছে, উপাচার্যের সঙ্গে দেখা করতে এসে হেনস্থার শিকার কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের পড়ুয়াদের হাতে নিগৃহীত অধ্যাপক। কলেজ ক্যাম্পাসের মধ্যেই আক্রান্ত শিক্ষক। রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে পড়ে মার খেলেন অধ্যাপক। ক্যাম্পাসেই ছাত্র-কর্মী ইউনিয়নের কাছে ঘাড়ধাক্কা খেলেন অধ্যাপক। 

কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অধ্যাপককে ধাক্কা। জানা গিয়েছে, উপাচার্যের সঙ্গে দেখা করতে এসে হেনস্থার শিকার কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রাজ্যপাল নিযুক্ত উপাচার্য সংঘাতে নাটকীয় মোড়, অধ্যাপককে হেনস্থা। উপাচার্যকে ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি অফিসে তালা মেরে ছাত্রদের বিক্ষোভও চলে এদিন। 

এমনকী, গাড়িও ফেরত পাঠিয়ে দিল বিক্ষোভকারীরা, অন্য গাড়িতে ফিরলেন উপাচার্য। সাসপেন্ডেড রেজিস্ট্রারের অফিসে প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সঙ্গী তৃণমূলপন্থী অধ্যাপক-কর্মী সংগঠন, 'সিল' করা ঘরে ঢুকলেন সাসপেন্ডেড রেজিস্টার।  ঘর খুলে কীভাবে ভিতরে ঢুকল? প্রশ্ন রাজ্যপাল নিযুক্ত উপাচার্যে। উচ্চ শিক্ষা দফতরের নির্দেশেই কাজে যোগ, দাবি সাসপেন্ডেড রেজিস্ট্রারের। অনেক দাবি আছে, মানছেন না, তাই বিক্ষোভ, দাবি টিএমসিপির।                                                            

রাজ্যজুড়েই মারধর! 

এদিকে, বাড়ির আশেপাশের মহিলারা দু'-একটা থাপড় টাপড় দিয়েছে। সে দিতেই পারে। চোপড়ার বিধায়কের সুরেই সালিশি-মাতব্রিকে সমর্থন করে, ফুলবাড়ির ঘটনায় মহিলার ঘাড়ে দোষ চাপালেন পঞ্চায়েত সদস্যার স্বামী। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা।

আরও পড়ুন, বাংলা থেকে হারিয়ে যাচ্ছে নৌকো বাইচ খেলা? বাংলার 'বোটম্যান' আগলে রাখছেন 'সাধের তরণী'কে

অন্যদিকে, আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্র, তাঁর ছেলে এবং কাউন্সিলর পুত্রবধূর ছবিও সামনে এসেছে। যদিও দায় এড়িয়ে মদন মিত্র বলছেন, যখন ছবিটা তোলা হয়, তখন ক্রাইম করেনি জয়ন্ত। তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় কি এখনও গ্রেফতার হননি মূল অভিযুক্ত? তুঙ্গে রাজনৈতিক তরজা।                                                                                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget