এক্সপ্লোর

Dinhata Clash: দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, ঘটনায় গ্রেফতার ২

Dinhata Clash: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মধ্যে বিবাদের জেরে ধুন্ধুমার বাধে।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের (Dinhata Clash) ঘটনায় ২ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন তৃণমূল কর্মী, আরেকজন বিজেপি কর্মী।

তৃণমূল-বিজেপির সংঘর্ষে গ্রেফতার: পুলিশ সূত্রে খবর, দিনহাটার SDPO ধীমান মিত্রর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল কর্মীকে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন বিজেপি কর্মী। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মধ্যে বিবাদের জেরে ধুন্ধুমার বাধে। ওই ঘটনায় তৃণমূলের তরফে নিশীথ প্রামাণিক-সহ ৪৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। 

কী ঘটেছিল? 

দিনহাটায় ধুন্ধুমার ঘটেছে দিনদুয়েক আগে। প্রকাশ্য রাস্তাতেই কার্যত সম্মুখ সমরে জড়ান কোচবিহারের দুই হেভিওয়েট নেতা। দুই মন্ত্রীর সংঘাতে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। বেনজির অশান্তির মধ্যে মাথা ফাটে খোদ SDPO-র। সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূল কর্মীরও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত লাঠি চার্জ করতে হয় পুলিশকে। ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচন। ঠিক তার একমাস আগে দিনহাটার রাস্তায় দেখা গিয়েছে এই ছবি।

মঙ্গলবার রাতে নিগমনগর থেকে প্রচার সেরে ভেটাগুড়িতে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর জন্মদিন উপলক্ষ্যে এদিনই আবার দিনহাটা শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। আর তার মধ্যেই এই অশান্তি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বিশৃঙ্খল ভিড়ের মধ্যে চরম ধস্তাধস্তিতে জড়ালেন দুই মন্ত্রী। যুযুধান দুই শিবিরের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তখন হিমশিম দশা। একে অপরের দিকে মারমুখী দুই দলের কর্মী, সমর্থকরা। আর সেই অশান্তির মধ্যে মাথা ফাটল দিনহাটার SDPO ধীমান মিত্রর। সংঘর্ষে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীরও। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন দুই মন্ত্রী। আর এই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করা হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Firhad Hakim: 'আমি কী করে বলব, কী করে হল!' ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget