এক্সপ্লোর

Coochbehar : কোচবিহারের পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের ১১ সদস্যের, কাল তলবি সভার সম্ভাবনা

কোচবিহারের হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১১ জন সদস্য।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১১ জন সদস্য। আগামীকাল তলবি সভা হওয়ার কথা। তার আগে, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন প্রধানের বিরোধীরা। হুমকির অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এই অনাস্থা আনাকে মেনে নেওয়া হবে না।

কোচবিহারে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ফের সামনে এল। কোচবিহার ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রধান জাহাঙ্গির আলমের বিরুদ্ধে অনাস্থা এনেছেন তৃণমূলেরই ১১ জন সদস্য। সোমবার তলবি সভা হওয়ার কথা। 

হাঁড়িভাঙা গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৯। তার মধ্যে তৃণমূলের ১৬, বাকি ৩ জন নির্দল। তৃণমূলের ১৬ জনের মধ্যে ১১ জন সদস্য পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছেন। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দলের কোনও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবেন না তৃণমূল সদস্যরা। 

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ১৩ তারিখ যে তলবি সভা আছে, তা প্রতিহত করব। এটা হতে দেওয়া যাবে না।

তা সত্ত্বেও আস্থাভোটে অনড় ১১ জন পঞ্চায়েত সদস্য। তাঁদের অভিযোগ, ওই তলবি সভায় যাতে যোগ দিতে না পারেন, তার জন্য হুমকি দেওয়া হচ্ছে। কোচবিহার হাঁড়িভাঙার তৃণমূল পঞ্চায়েত সদস্য রমা রায় বলেন, আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছি।.

কোচবিহার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, হুমকির অভিযোগ মিথ্যে। দলের সিদ্ধান্ত, কোনও দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। সেটাই মেনে চলতে হবে। যাঁরা দলের সিদ্ধান্ত মানবে না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী  মালতি রাভা রায় বলেন, তৃণমূলের টাকা নিয়ে গন্ডগোল নিজেদের মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। ওকড়াবাড়িতে হয়েছিল। এখন হাঁড়িভাঙায় হচ্ছে।

ক’দিন আগে দিনহাটার ওকড়াবাড়িতে দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের ১২ জন সদস্য। তলবি সভার আগে তাঁদের বহিষ্কার করে দল। তা সত্ত্বেও আস্থাভোটে পঞ্চায়েত প্রধানকে অপসারিত করেন তাঁরা।

এ ক্ষেত্রে সোমবার জল কোন দিকে গড়ায়, তা দেখেই দলের জেলা নেতৃত্ব পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে তৃণমূল সূত্রে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget