এক্সপ্লোর

Coochbehar : জেলা সভাপতির অনুমতিক্রমে ঘোষিত কমিটি মানতে নারাজ শীতলকুচি ব্লক তৃণমূল সভাপতি ! কেন অন্তর্দ্বন্দ্ব ?

TMC : সাত-সাতটি অঞ্চল কমিটি ঘোষণা করেছেন তৃণমূলের জেলা সভাপতি। অথচ সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি, সংশ্লিষ্ট ব্লক তৃণমূল সভাপতির

শুভেন্দু ভট্টাচার্য, শীতলকুচি : অঞ্চল কমিটি ঘোষণা নিয়ে কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে তৃণমূলের (TMC) দুই নেতার মতবিরোধ প্রকাশ্যে। জেলা সভাপতির অনুমতিক্রমে ঘোষিত কমিটি মানতে নারাজ সংশ্লিষ্ট ব্লক সভাপতির। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

সাত-সাতটি অঞ্চল কমিটি ঘোষণা করেছেন তৃণমূলের জেলা সভাপতি। অথচ সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি, সংশ্লিষ্ট ব্লক তৃণমূল সভাপতির। আর এ নিয়েই শাসকদলের দুই নেতার মতবিরোধ প্রকাশ্যে চলে এল কোচবিহারে।

শীতলকুচি ব্লকের অধীনে আটটি অঞ্চল রয়েছে। রবিবার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুমতিক্রমে সাতটি অঞ্চলের কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়।

কোচবিহার তৃণমূলের সহ সভাপতি হরিনাথ বর্মন বলেন, আমাদের জেলা সভাপতির অনুমতি নিয়ে  শীতলকুচি ব্লকের আটটির মধ্যে সাতটি কমিটি ঘোষণা করছি।

এখানেই ঘোর আপত্তি শীতলকুচি ব্লকের তৃণমূল সভাপতি তপনকুমার গুহ-র। তাঁর দাবি, অঞ্চল কমিটি গঠন নিয়ে কোনও আলোচনাই তাঁর সঙ্গে করা হয়নি। শীতলকুচি ব্লক তৃণমূলের সভাপতি তপনকুমার গুহ বলেন, আমাকে তো ডাকাই হয়নি। জেলা সভাপতি আমার সঙ্গে কথাই বলেননি। অভিষেকের অফিস থেকে বলেছিল আগে ব্লক গঠন হবে, পরে অঞ্চল। উচ্চ পর্যায়ে জানাব।

এভাবে অঞ্চল কমিটি ঘোষণা করে দেওয়ার প্রতিবাদে শীতলকুচির ভাউয়ের থানা অঞ্চলে তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদেরই একাংশ। 

এমনকী কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগও করেন একজন। শীতলকুচির তৃণমূলের পদত্যাগী অঞ্চল সহ সভাপতি চন্দন প্রামাণিক বলেন, ব্লক সভাপতির সই নেই। এটা কী কমিটি ? আমি থাকতে চাই না। তাই ছেড়ে দিলাম।

এই ইস্যুতে শীতলকুচির ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান। কোচবিহার তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আমাকে না জানিয়ে জেলা সভাপতি যা করবে, আমি তা বয়কট করব। আমাকে তো জানানোই হল না। এটা অন্যায় করেছে।

কমিটি গঠন নিয়ে শাসকদলের দুই নেতার মতপার্থক্য সামনে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। 

কোচবিহার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য আবদুল জলিল আহমেদ বলেন, জেলা সভাপতির এক্তিয়ার আছে কমিটি গঠনের। তাই মতো করেছেন। পরে অঞ্চল সভাপতিকে জানিয়ে দেবন। এতে অসুবিধার কিছু নেই।

যদিও এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে একাধিকবার ফোন করা হলেও, তাঁর প্রতিক্রিয়া মেলেনি। 

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget