এক্সপ্লোর

Coochbehar: পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন তৃণমূলের, হাজির উদয়ন-রবি

TMC: কোচবিহারের কদমতলা এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে জেলা তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এই প্রথমবার, আনুষ্ঠানিকভাবে পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন করল তৃণমূল। রবিবার, পঞ্চানন বর্মার ৮৯তম তিরোধান দিবসে কোচবিহারের কদমতলা এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে জেলা তৃণমূল নেতৃত্ব। 

রাজবংশী নেতা ও সমাজ সংস্কারক পঞ্চানন বর্মাকে রাজবংশী সমাজের নবজাগরণের পথিক বলা হয়। আর এই কোচবিহারে রাজবংশী ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই জেলায় প্রায় ৩৪ শতাংশ রাজবংশী ভোটার রয়েছেন। সেই কারণেই ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজবংশীদের ‘স্বঘোষিত’ মহারাজ অনন্ত রায়ের সঙ্গে দেখা করতে অসমে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। বিশেষজ্ঞদের মতে, রাজবংশীদের ঢালাও সমর্থন পেয়েই সেবার কোচবিহারে ভাল ফল করেছিল গেরুয়া শিবির। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে সম্প্রতি অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। 

এই প্রেক্ষাপটে, তৃণমূল এবার ধুমধাম করে রাজবংশী নেতার প্রয়াণ দিবস পালন করল। এর আগে তৃণমূল নেতারা ব্যক্তিগত উদ্যোগে শ্রদ্ধা জানালেও দলের তরফে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন করা হল। এটাকে লোকসভা নির্বাচনের আগে, রাজবংশীদের মন পাওয়ার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

কোচবিহার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরিন বর্মন বলেন, 'নেতৃত্বের ওপর নীতি নির্ধারণ করে। এবার দলীয় প্লাটফর্মে তৃণমূল শ্রদ্ধা জানাচ্ছে। আগে কোনও রাজনৈতিক দল করেনি। এতে রাজনীতি, ভোটের সম্পর্ক নেই। সিপিএম, বিজেপি পালন করলে তাদেরও স্বাগত।'

২০১৯-এর লোকসভা ভোটে কোচবিহার আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটেও জেলার ৯টি আসনের মধ্যে ৬টিই বিজেপির দখলে যায়। তবে এবারের পঞ্চায়েত ভোটে কোচবিহারে অপেক্ষাকৃত ভাল ফল করেছে তৃণমূল। জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৫টিই গেছে তৃণমূলের দখলে। 

লোকসভা ভোটে কী হবে? রাজবংশীদের আশীর্বাদ কোন দিকে যাবে? সেটাই এখন দেখার।

ইতিমধ্যেই ধূপগুড়ি উপনির্বাচনে ওই আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। গত বিধানসভা ভোটেও উত্তরবঙ্গে বিজেপির যে প্রভাব দেখা গিয়েছিল। কয়েক মাস আগে হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটে সেই প্রভাবের ছিটেফোঁটাও দেখা যায়নি উত্তরবঙ্গে। বরং অনেকক্ষেত্রেই প্রায় এক তরফা ভাবে জিতে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। যদিও বিরোধীদের অভিযোগ ছিল, আদতে ভোটই করতে দেয়নি তৃণমূল কংগ্রেস। বাধা দিয়ে, ভয় দেখিয়ে পঞ্চায়েত ভোট করিয়েছে তৃণমূল, তাই এই ফলকে প্রকৃত জনমত বলে মানতেও চায়নি বিরোধীরা। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। বছর ঘুরলেই লোকসভা ভোট হওয়ার কথা, তখন কার পাল্লা ভারী হবে? বলবে সময়।

আরও পড়ুন: ৩০ লক্ষ টাকা নগদ! ১৩ কেজি রুপো! মালিক কে?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget