এক্সপ্লোর

Coochbehar : অব্যাহত ভোট-পরবর্তী সন্ত্রাস, দিনহাটার ভেটাগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর !

BJP : তৃণমূলের অভিযোগ, হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির

দিনহাটা : হিংসা যেন থামার লক্ষণ নেই। ভোট মিটে গেলও অব্যাহত ভোট-পরবর্তী সন্ত্রাস। উত্তেজনা সেই কোচবিহারের দিনহাটায়। এবার ভেটাগুড়িতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 

দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব বর্মন বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ির বাইরে সিসি ক্যামেরা ভেঙে দিয়ে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া হয় বাড়ির চারপাশে টিনের দেওয়াল। তৃণমূলের অভিযোগ, হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

স্বজন হারানোর বেদনা। সন্তানহারা মায়ের কান্না। পঞ্চায়েত ভোটের দিন বেলাগাম সন্ত্রাস। অশান্তি হয়েছিল কোচবিহারের দিনহাটা থেকে তুফানগঞ্জে। ওই রাতেই বাড়ি ছেড়ে প্রতিবেশী রাজ্য অসমে আশ্রয় নেন বিজেপির কয়েকশো কর্মী-সমর্থক এবং প্রার্থী। প্রাণ বাঁচাতে অসমে গা ঢাকা দেন সিপিএমের কয়েকজন কর্মী-প্রার্থী এবং প্রাক্তন বিধায়কও।

অসমের রানপাগলি গ্রামে একটি ক্যাম্পে ছিলেন বিজেপির সমর্থকরা। আর, অসমের এক কংগ্রেসের বিধায়কের তত্ত্বাবধানে অন্য একটি ক্যাম্পে ছিলেন সিপিএমের সমর্থকরা। এই খবরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হওয়ায়, ৫দিন পর, বিজেপি এবং সিপিএমের সেই কর্মী ও প্রার্থীদের ফেরায় কোচবিহার পুলিশ।

ভোট ঘোষণার পর থেকেই বার বার অশান্তি হয়েছে কোচবিহারে। রক্ত ঝরেছে। বোমাবাজি হয়েছে। মৃত্যু পর্যন্ত হয়েছে। অভিযোগ ওঠে, অশান্তির আবহে ভোটের দিনও বিজেপি এবং সিপিএমের প্রার্থী এবং কর্মীদের কয়েকজন চলে যান অসমে। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিন, একথা ট্যুইট করে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরের দিন, নিরাপত্তার আশ্বাস দিয়ে, বাসে করে তাঁদের ফিরিয়ে আনে কোচবিহার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘরছাড়াদের ফিরিয়ে আনা হয়। ঘরে ফিরলেও, আতঙ্ক তাড়া করছে এই মানুষগুলোকে। এই আবহেই ফের অশান্তির ছবি ধরা পড়ল কোচবিহারের দিনহাটায়। তবে, এবার যেন উলট-পুরাণ। কাঠগড়ায় বিজেপি। 

তবে, ভোট ঘিরে অন্য ছবিও দেখা গেছে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে উঠেছে অন্য অভিযোগও। গণনার আগের দিন নিরাপত্তারক্ষী নিয়ে স্ট্রং রুমে ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল। কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরেরও অভিযোগ ওঠে। দিনকয়েক আগে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ষড়ষন্ত্রের অভিযোগে সরব হয় বিজেপি। বিজেপি নেতাকে অসম-বাংলা সীমানা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ওঠে, দিনহাটা ১ নম্বর ব্লকের দিনহাটা হাইস্কুলের স্ট্রং রুমে নিরাপত্তারক্ষী নিয়ে জোর করে ঢুকে পড়েন দিনহাটা শহরের মণ্ডল সভাপতি অজয় রায়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget