এক্সপ্লোর

Coochbehar: পাখির চোখ লোকসভা নির্বাচন, কোচবিহারে নয়া জনসংযোগ কর্মসূচি তৃণমূলের

West Bengal News: শহর থেকে গ্রাম, লোকসভা ভোটের আগে ভোটারদের মন জয় করতে নতুন কৌশল নিয়েছে তৃণমূল। বিজেপির কটাক্ষ, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইবেন শাসকদলের নেতারা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত ভোটে কোচবিহারে ভাল ফল করেছে তৃণমূল। এবার লোকসভা ভোটকে (Loksabha Election) মাথায় রেখে, শহর থেকে গ্রাম, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগের কর্মসূচি নিল তৃণমূল (TMC)। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের পদাধিকারীর সকাল সকাল ঘুরবেন নিজের এলাকায়। বাড়ি বাড়ি ঘুরে শুনবেন অভাব-অভিযোগ। জনসংযোগে বেরোবেন জেলা সভাপতিও। শহর থেকে গ্রাম, লোকসভা ভোটের আগে ভোটারদের মন জয় করতে নতুন কৌশল নিয়েছে তৃণমূল। বিজেপির কটাক্ষ, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের জন্য বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইবেন শাসকদলের নেতারা।

একুশের বিধানসভা ভোটের ধাক্কা সামলে এবার পঞ্চায়েত ভোটে কোচবিহার জেলায় ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল।১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০৫টিই দখল করেছে তৃণমূল। ২৩টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে বিজেপি।১২টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের দখলে। এছাড়া, জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টি পেয়েছে তৃণমূল। জয়ের ধারা অব্যাহত রাখতে লোকসভা ভোটের আগে নতুন কৌশল নিল শাসকদল। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের পদাধিকারীরা এবার থেকে ঘুরবেন নিজের এলাকায়। বাড়ি বাড়ি ঘুরে শুনবেন অভাব-অভিযোগ। কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কী সমস্যা জেনে নিয়ে তা মেটানোর জন্য যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে।’’

লোকসভা ভোটের প্রচার-কৌশল নিয়েশাসকদলকে নিশানা করেছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পা্দক বিরাজ বসু বলেন, “হার্মাদদের দিয়ে কীভাবে অঞ্চলগুলো দখল করেছে সারা বাংলা জানে। আমার মনে হয় ওরা ক্ষমা চাইতে যাচ্ছে।এতে চিঁড়ে ভিজবে না।’’যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “সারাবছর ধরে জনপ্রতিনিধিরা নিবিড় জনসংযোগ করবে। বিরোধীরা কী বলল সেটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা।’’ লক্ষ্য চব্বিশের লোকসভা ভোট। তার আগে কোচবিহারে সর্বশক্তি নিয়ে প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল।

অন্যদিকে তৃণমূলের দখলে থাকা সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে আসরে নামল বিজেপি। ৬দিন কোচবিহারে থেকে সংখ্যালঘু মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করে জনসংযোগে জোর দিলেন ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য। বিজেপি সব জায়গায় ভাগাভাগির রাজনীতি করে, কটাক্ষ করেছে তৃণমূল। ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য মাফুজা খাতুন বলেন, 'তৃণমূল তো বিজেপিকে অ্য়ান্টি মুসলমান বলে প্রচার করছে। ওরা সংখ্যালঘু ভয় দেখিয়ে নিজেদের দিকে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু, বিজেপি কখনওই সংখ্যালঘু বিরোধী নয়। মোদি বলেচেন, সবকা সাথ সবকা বিকাশ। মুসলিমরা সেই তিমিরেই আছে। মাদ্রাসা নিয়োগ বন্ধ। কেন্দ্রের প্রকল্পের পয়সা খেয়ে নিচ্ছে। আমরা বোঝাতে পারছি।' 

আরও পড়ুন: North 24 Parganas: শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ায় প্রতিবাদ, কাজ বন্ধ ভাটপাড়ার জুটমিলে

সেরা শিরোনাম

West Bengal News Live: নাদিমুলের অফিসে ED তল্লাশি, ২৪ ঘণ্টা পর বেরোলেন আধিকারিকরা, তল্লাশিতে কী কী তথ্য সামনে এসেছে ?
নাদিমুলের অফিসে ED তল্লাশি, ২৪ ঘণ্টা পর বেরোলেন আধিকারিকরা, তল্লাশিতে কী কী তথ্য সামনে এসেছে ?
Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget