এক্সপ্লোর

North 24 Parganas: শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ায় প্রতিবাদ, কাজ বন্ধ ভাটপাড়ার জুটমিলে

Bhatpara News: বিশ্বকর্মা পুজোর আগের দিনই শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে।

সমীরণ পাল, ভাটপাড়া: এক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদ। বিশ্বকর্মা পুজোর আগের দিন, উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। কর্তৃপক্ষের সমালোচনায় সরব সাংসদ অর্জুন সিংহ। কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রতিবাদে বন্ধ কাজ: সোমবার বিশ্বকর্মা পুজো। ভাদ্র সংক্রান্তিতে কল-কারখানায় যন্ত্রদেবতা বিশ্বকর্মার আরাধনা, ওই দিন থেকেই সূচনা হয় বাঙালির শারদোৎসবের। কিন্তু সেই বিশ্বকর্মা পুজোর আগের দিনই শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে। শ্রমিকদের একাংশের দাবি, কয়েকদিন আগে এক শ্রমিককে অন্যায়ভাবে কাজ থেকে বসিয়ে দেয় কর্তৃপক্ষ। তাঁকে কাজে ফেরানোর দাবি না মানায়, রবিবার সকাল থেকে কাজ বন্ধ করে দেন অন্য শ্রমিকরা। 

জুটমিলে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। তাঁরা কাজ না করায় বন্ধ হয়ে গিয়েছে কারখানার উৎপাদন। পাটশিল্পের উন্নয়ন, কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া, চটের দাম বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিজেপিতে থাকাকালীন গেরুয়া শিবিরের বিরুদ্ধেই সংঘাতে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। তৃণমূলে ফেরার পরেও পাটশিল্প নিয়ে সরব অর্জুন সিংহ। ঘটনা নিয়ে জুটমিল মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শ্রমিক অসন্তোষ ও জুটমিল বন্ধের ছবি এ রাজ্যে বেশ চেনা। মাস পাঁচেক বন্ধ থাকার পর গত বছর মে মাসে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে খুলেছিল। তবে সেবারও কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেননি শ্রমিকরা। তাঁদের দাবি, কম শ্রমিক দিয়ে বেশি কাজ করাতে চাইছেন কর্তৃপক্ষ। যদিও এনিয়ে জুটমিল কর্তৃপক্ষ কিছু বলতে চাননি। শ্রমিকদের দাবি,পারিশ্রমিক কমিয়ে বেশি কাজ পেতে চাইছেন কর্তৃপক্ষ। সিটুর দাবি, কর্তৃপক্ষই এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। নতুন করে অচলাবস্থা তৈরি হওয়া নিয়ে কিছু বলতে চাননি শ্যামনগর নর্থ জুটমিল কর্তৃপক্ষ। ঘটনাচক্রে, যেদিন এমন ঘটছে সেই দিনই দুর্গাপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ দেখান ইস্পাত কারখানার শ্রমিকরা। সকাল থেকেই বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই এলাকার বাসিন্দা। সকলেরই দাবি, কারখানায় কর্মী নিয়োগ করতে হলে, অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের। আর এই আন্দোলনের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: Guest Lecturer Recruitment: ক্লাস প্রতি ১০০ টাকা! অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সেরা শিরোনাম

Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget