এক্সপ্লোর

Coochbehar: রাস্তা নিয়ে বিবাদ থেকে মারপিট! প্রকাশ্যে তৃণমূলের 'অন্তর্দ্বন্দ্ব'

TMC:পথশ্রী প্রকল্পের কাজ নিয়ে বিবাদের জেরে কার্যত ধুন্ধুমার হল মেখলিগঞ্জে ভোটবাড়ির গোন্দাপাড়া।

শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্যায়, কোচবিহার: ফের সামনে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি। এবার পথশ্রী প্রকল্প নিয়ে তরজা। বচসা গড়াল মারামারিতেও। তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র কোচবিহারের মেখলিগঞ্জ। গোটা ঘটনায় জখম হয়েছেন ২ পক্ষের অন্তত ৪ জন।   তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র কোচবিহারের মেখলিগঞ্জ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির গোষ্ঠীর লাঠালাঠির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ, আটক করা হয় দুপক্ষের বেশ কয়েকজন।

বাঁশ নিয়ে হামলা, মারপিট, পাথরবৃষ্টি- কী হল না? পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজ নিয়ে বিবাদের জেরে কার্যত ধুন্ধুমার হল মেখলিগঞ্জে ভোটবাড়ির গোন্দাপাড়া। স্থানীয় সূত্রে খবর, ভোটবাড়ি পঞ্চায়েত সদস্য রেণু বেগমের সঙ্গে ভোটবাড়ির তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতাফ আলির বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি মুজিবর রহমানের জমিতে তাঁর অনুমতি ছাড়াই রাস্তা তৈরি শুরু হয় বলে অভিযোগ। কাজে বাধা দেন মুজিবর। খবর পেয়ে সদলবলে ঘটনাস্থলে পৌঁছন আলতাফ আলি। প্রথমে বচসা। তা থেকে শুরু হয় ২ পক্ষের সংঘর্ষ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সংঘর্ষে গুরুতর আহত হন ২ পক্ষের ৪ জন। তাঁরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কর্মী মুজিবর রহমান বলেন, 'ওটা তো রেকর্ডের সম্পত্তি না। ভাই ওরা সম্পত্তি ছাড়বে না। যা জায়গা আছে রাস্তা হবে। একটু বোঝার ভুল আছে আমাদের।' গোন্দাপাড়ার তৃণমূল অঞ্চল সভাপতি আলতাফ আলি বলেন, 'রাস্তার কাজ এক পাশে শুরু হয়ে গেছে। এক পাশে শেষ হয়ে গিয়েছে। ওরা করতে দেবে না। ওরা উন্নয়ন চায় না।' দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন ভোটবাড়ির তৃণমূলের অঞ্চল সভাপতি। ভোটবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতি বলেন, 'ওরা সাত-আট ভাই। মুজিবর হামিদা। ওরা বাধা দিয়েছে। আমরা রাস্তা বাড়াতে দেব না। ওরা তৃণমূল করে। আমরাও তৃণমূল করি। কথা কাটাকাটি করতে করতে মারামারি হয়ে গেছে নিজেদের মধ্যে। হঠাৎ করে নিজেদের মধ্যে মারধর হয়ে গিয়েছে।' যদিও তৃণমূল অঞ্চল সভাপতির উল্টো সুর মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর গলায়।  তিনি বলেন, 'ওখানে কোনও গোষ্ঠী নেই। ওখানে তৃণমূলের কোনও গোষ্ঠী নেই ভোটাবাড়িতে। একটা রাস্তার কাজ সকাল বেলায় হচ্ছিল। তার জায়গা নিয়ে একটা সমস্যা দেখা দেয়। সমস্যা মারপিটে পরিণত হয়। থানায় কেউ অভিযোগ জানায়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

বিজেপির কটাক্ষ:
ঘটনায় শাসকদলকে নিশানা করেছে বিজেপি। দলের জেলা কমিটির সদস্য দিব্যনাথ বর্মন বলেন, 'এটা পরিষ্কার এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে। এটা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের লড়াই। এটা নতুন কিছু নয়। এর জন্য পশ্চিমবঙ্গে প্রত্যেকটা প্রকল্পে এত দুর্নীতি। একটা কাজও ঠিক হচ্ছে না। এটা নতুন কিছু নয়। যত পঞ্চায়েত ভোট আসবে তত এটা বাড়বে।'

আরও পড়ুন: চন্দন যাত্রার হাত ধরে মাহেশে রথযাত্রার সূচনা, সকাল থেকে উপচে পড়া ভিড় মন্দিরে

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget