এক্সপ্লোর

Coochbehar : ‘একলা চলো’, পঞ্চায়েত ভোটের আগে বাড়ি বাড়ি ঢুঁ উদয়নের

Udyan Guha : দিনহাটার তৃণমূল বিধায়কের দাবি, তাঁর এধরনের কর্মসূচি আগামী দিনেও চলবে।  

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে ‘একলা চলো’ কর্মসূচি শুরু করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক (Dinhata TMC MLA) উদয়ন গুহ। স্থানীয় নেতা কর্মীদের ছাড়া, নিরাপত্তারক্ষীকে নিয়ে পৌঁছে গেলেন বাড়ি বাড়ি। শুনলেন অভাব অভিযোগ।

বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে অল্পবিস্তর প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক-বিরোধী সব দলই। এই প্রেক্ষাপটে কোচবিহারের দিনহাটায় ‘একলা চলো’ কর্মসূচি শুরু করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। 

স্থানীয়দের সঙ্গে কী নিয়ে কথা ?

শনিবার থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। দলের স্থানীয় নেতা কর্মীদের না জানিয়ে, কেবলমাত্র নিরাপত্তারক্ষীকে নিয়ে বিভিন্ন এলাকায় আচমকাই চলে যাচ্ছেন উদয়ন গুহ। সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনছেন। এমনকী দলের স্থানীয় নেতাদের সম্পর্কেও খোঁজ নিচ্ছেন তৃণমূল বিধায়ক। স্থানীয় নেতারা টাকা পয়সা চান কি না, সে বিষয়েও জিজ্ঞেস করছেন। এই ছবি ধরা পড়েছে দিনহাটার দুর্গানগরে। মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি পথচলতি মানুষের থেকেও খোঁজখবর নিতে দেখা গিয়েছে উদয়ন গুহকে। 

কিন্তু স্থানীয় নেতা কর্মীদের না জানিয়ে, এরকম সারপ্রাইজ ভিসিট কেন? দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, অনেক সময় অভিযোগ আসে। তখন যদি স্থানীয় নেতাদের নিয়ে খোঁজ নিতে যাই, তখন সাধারণ মানুষ কিছু বলতে চাই না। তাই না জানিয়ে চলে যাচ্ছি। মানুষের সুযোগ সুবিধার কথা শুনছি। কারোর প্রতি কোনও অভিযোগ আছে কি না, শুনছি।

কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, উনি খবরের শিরোনামে থাকতে চান। তাই এধরনের কর্মকাণ্ড। স্থানীয় নেতাদের না জানিয়ে তিনি তাঁদের বিরুদ্ধে যে গোয়েন্দাগিরি করছেন, এতে হিতে বিপরীত হবে। সামনের পঞ্চায়েত নির্বাচনে দলের লোকরাই থাকবে না ওনার পাশে, এটা মিলিয়ে নেবেন।

দিনহাটার তৃণমূল বিধায়কের দাবি, তাঁর এধরনের কর্মসূচি আগামী দিনেও চলবে।  

 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
News Live: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget