এক্সপ্লোর

Uttar Banga Express Fire: ট্রেনে আগুন আতঙ্ক, উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসি কোচে ধোঁয়া

Coochbehar News: রেলের এক কর্মচারী ট্রেনের এসি কোচটির দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোঁয়া দেখতে পান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের ট্রেনে আগুন আতঙ্ক। বামনহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের (Uttar Banga Express) এসি কোচে ধোঁয়া দেখতে পান এক কর্মচারী। তাতেই আতঙ্ক ছড়ায়। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে ধোঁয়া: বামনহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে আগুন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১:৫৫ মিনিট নাগাদ বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি থ্রি টায়ারের B-1 কোচে আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেলের এক কর্মচারী ট্রেনের এসি কোচটির দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোঁয়া দেখতে পান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে বলে রেল সূত্রে খবর। ট্রেনটি বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ এসি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে থাকা রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান স্মোক এলার্ম এর জন্যই ধোঁয়া দেখা গিয়েছিল। যদিও পরবর্তীতে ২:০৬ মিনিট নাগাদ বামনহাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয়। 

দিনকয়েক আগে ওড়িশায় রেল দুর্ঘটনা ঘটে। ওড়িশায় রেল দুর্ঘটনা মৃত্যু হয় ১ জনের ও আহত হন ৭ জন। গত ৩০ মার্চ কটক পরিয়ে যাওয়ার সময়ে সকাল ১১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে। 

এরপর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। জখম হন ৪ জন। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়। রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget