এক্সপ্লোর

TMC Leader Murder: কেন কোচবিহারের যুব তৃণমূল নেতার চরম পরিণতি? বিস্ফোরক নিহতের বাবা

Coochbehar News: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে ও কোচবিহার ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি অমর রায়কে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন নিহতের বাবা। দলের অনেকে পঞ্চায়েত প্রধানকে পছন্দ করতেন না বলে দাবি তাঁর। স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পরে দলেরই অনেক নেতা নেত্রীর কামাই বন্ধ হয়ে গেছিল বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। 

শনিবার হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটেছে কোচবিহারের ডোডেয়ার হাটে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে ও কোচবিহার ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি অমর রায়কে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। কিন্তু কেন খুন করা হল যুব তৃণমূল নেতাকে? এই নিয়ে যখন তুঙ্গে রাজনৈতিক তরজা, তখন তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন নিহতের বাবা। নিহত যুব তৃণমূল নেতার বাবা মহিম রায় বলেন, "কানে এসেছে আমার স্ত্রী যখন দাঁড়িয়েছে ভোটে অনেকের অরুচি ছিল আমার বৌকে যেন, সাধারণ মানুষ নয়, নেতাদের মধ্যে, দলের নেতাদের মধ্যে তারা পুরনো ছিল, তাদের মধ্যে...ইচ্ছে ছিল না যে, সে ভোটে দাঁড়াক। পুরনো নেতাদের মধ্যে কেউ প্রচারেও আসেনি,  শত্রুতা আছেই,কে বড় হবে, কে ছোট হবে, আমি দায়িত্ব পেলে আপনি পাবেন না, এই রকম একটা তো ভাব আছেই।

শনিবার ফিল্মি কায়দায় খুন করা হয় করা কোচবিহার ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতিকে। বাইকে করে ২ দুষ্কৃতী এসে তৃণমূলের যুব নেতাকে সামনে থেকে গুলি করে। প্রথমে তাঁর পায়ে গুলি লাগে, সেই অবস্থায় পালানোর চেষ্টা করেন তিনি। তখন মৃত্যু নিশ্চিত করে মাথায় গুলি করে অভিযুক্তরা। নৃশংস খুনের নেপথ্যে কী টাকা-পয়সার ভাগ বাটোয়ারা? নিহতের বাবার বক্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়েছে। নিহত যুব তৃণমূল নেতার বাবা বলেন, "ডাওয়াগুড়ি অঞ্চল যে আছে, অঞ্চলে যদি আমাদের কোনও নেতা-নেত্রীরা গন্ডগোল করে, কোনও যদি খাওয়াদাওয়ার ধান্দা করে, আমরা এটার বিরোধী ছিলাম পুরোপুরি। আমরা এটা করতে দিইনি কাউকে। আমাদের জন্য কারও কামাই হচ্ছে না, এটাও হতে পারে।''

কোচবিহারের ডাউয়াগুড়ির বাসিন্দা ছিলেন অমর রায়। তাঁর নৃশংস হত্যার প্রতিবাদে এদিন এলাকায় বন‍্ধের ডাক দিয়েছিল তৃণমূল। স্থানীয় ডাওয়াগুড়ি পঞ্চায়েতের প্রধান নিহত যুব তৃণমূল নেতার মা কুন্তলা রায়। রবিবার তাঁদের বাড়িতে যান কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া-সহ একাধিক জেলা তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত প্রধান ও নিহত যুব তৃণমূল নেতার মা কুন্তলা রায় বলেন, "আমার ছেলে, আমি প্রশাসনের লোক, আমি যদি, এর কঠোর শাস্তি না হয়, সুষ্ঠু বিচার না পাই, আমি কিন্তু কাউকে ছাড়ব না।'' তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "সবগুলো দিকের উপরে পুলিশ নজর রেখেছে, সেইদিকে পুলিশের তদন্ত এগোবে, যেই আসুক, দোষীকে গ্রেফতার করতে হবে, প্রকৃত দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে। যেই থাক।''

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget