এক্সপ্লোর

Nishith pramanik: 'ক্লাসটেস্টে ফেলের পর অনলাইন পরীক্ষায় ভাল ফল, গর্বের কিছু নেই', তৃণমূলের জয় নিয়ে কটাক্ষ নিশীথের

Nishith pramanik aims trinamool: কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য, ক্লাসটেস্টে ফেল করার পর, কেউ যদি অনলাইন পরীক্ষায় ভাল ফল করে, তা নিয়ে গর্বের কিছু নেই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটা উপনির্বাচনে তৃণমূলের (TMC) রেকর্ড ভোটে জয়কে কটাক্ষ করলেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। কোচবিহারের (Coochbihar) বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য, ক্লাসটেস্টে ফেল ক9রার পর, কেউ যদি অনলাইন পরীক্ষায় ভাল ফল করে, তা নিয়ে গর্বের কিছু নেই। মানুষের প্রতি আস্থা না থাকাতেই বালখিল্যের মতো কথা। পাল্টা বিঁধেছে তৃণমূল।

কোচবিহারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, "ক্লাস টেস্টে ছাত্র ফেল করে এসে, যদি সেই ফেল করা ছাত্র অনলাইনে বা ভার্চুয়াল পরীক্ষায় ফার্স্ট ক্লাস বা স্টার মার্ক পায়, সেটা নিয়ে গর্ব করার বা বড় বড় কথা বলার কিছু নেই।" তৃণমূল কোর কমিটির সদস্য পার্থপ্রতিম রায় বলেন, "মানুষের প্রতি যে ওর আস্থা নেই, এই জন্যই এরকম বালখিল্যের মতো কথা বলছে।" কোচবিহারের দিনহাটা (Dinhata) বিধানসভা উপনির্বাচন (Bypoll) মিটলেও, বিরাম নেই রাজনৈতিক বাগযুদ্ধে। ফের সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। এবারের বিধানসভা ভোটে, দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও পরে সাংসদ পদ ধরে রাখার সিদ্ধান্ত নিয়ে, বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। 

গত জুলাইয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের পদোন্নতি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত ৩০ অক্টোবর নিশীথের ছেড়ে যাওয়া দিনহাটা বিধানসভা আসনে উপনির্বাচন হয়। ২ নভেম্বর ফল ঘোষণার পরে দেখা যায়, বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। নিজের বুথেই বিজেপিকে জেতাতে ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। দিনহাটা উপনির্বাচনের ফল ঘোষণার ৪ দিনের মাথায় এই জয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন কোচবিহারের বিজেপি সাংসদ। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ বলেন, "ক্লাসটেস্টে ছাত্র ফেল করে এসে, যদি সেই ফেল করা ছাত্র অনলাইনে বা ভার্চুয়াল পরীক্ষায় ফার্স্ট ক্লাস বা স্টার মার্ক পায়, সেটা নিয়ে গর্ব করার বা বড় বড় কথা বলার কিছু নেই। পশ্চিমবঙ্গে যা সন্ত্রাস চলছে, পোস্টপোল ভায়োলেন্স যেভাবে হয়েছে, মানুষ ভীতসন্ত্রস্ত। গ্রামাঞ্চলের মানুষ ভীতই। কিন্তু পুরভোটকে ঘিরে শহরাঞ্চলে কী পরিস্থিতি হবে, তা নিয়ে আমরা চিন্তিত। তৃণমূলের এই বিরাট ব্যবধানে জয়ে শুধু সাধারণ মানুষ নন, তৃণমূলের পুরনো কর্মীরাও অশনি সঙ্কেত দেখছেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে কীভাবে গলা টিপে হত্যা করা হচ্ছে, সাধারণ মানুষ তা খুব ভাল ভাবে বুঝতে পারছেন।" 

পাল্টা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বুথেই বিজেপির পরাজয় নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কোচবিহারের তৃণমূল কোর কমিটি পার্থপ্রতিম রায় বলেন, "মানুষের প্রতি যে ওর আস্থা নেই, এই জন্যই এরকম বালখিল্যের মতো কথা বলছে। যার নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, সে ভোটের রেজাল্টকে টেস্টের রেজাল্ট আর নর্মালের রেজাল্টের সঙ্গে তুলনা করছে, এটা অত্যন্ত হাস্যকর। উদয়ন গুহ মানুষের ভোটে জিতেছেন। তার ঢেউ পড়েছে নিশীথ প্রামাণিকের বুথে। বিজেপি মাত্র ৯৫টি ভোট পেয়েছে। আসলে লজ্জাজনক হার মানতে না পেরে, একটা ছোট্ট বিবৃতি শিখে এধরনের মন্তব্য করছেন। মানুষ বিজেপিকে আস্তাকুঁড়ে ফেলে দিয়েছে। নিশীথকে ফেলে দিয়েছে। দিনহাটায় কোনও ভোটেই বিজেপি আর জয়যুক্ত হতে পারবে না।" 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Punjab News: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
Punjab News: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”
Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget