এক্সপ্লোর

Odisha Train Accident : 'দুর্ঘটনার আগে পাশের কামরায় গিয়েছিলেন গল্প করতে', বরাত জোরে রক্ষে আরামবাগের হালদার পরিবারের !

Hooghly : বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার ভিত্তিতেই আজ হাওড়া স্টেশনে দুর্ঘটনাগ্রস্তদের তালিকায় নাম নথিভুক্ত করাতে এসেছিল হালদার পরিবার।

আরামবাগ : 'রাখে হরি মারে কে', বোধহয় একেই বলে। বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে লাইনচ্যুত কামরার যাত্রী ছিলেন হুগলির আরামবাগের বাসিন্দা সন্দীপ হালদার। স্ত্রী, মেয়ে-সহ পরিবারের ৪ জন ভেলোরে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার ঠিক আগে সন্দীপ আর তাঁর মেয়ে ঐশ্বর্যা পাশের কামরায় গিয়েছিলেন গল্প করতে। ফলে, ভয়ঙ্কর দুলুনি টের পেলেও তাঁরা প্রাণে বেঁচে যান। কোনওমতে ট্রেন থেকে বেরিয়ে বালেশ্বরে চলে যান আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে বাসে হাওড়ায় আসেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে এদিন হাওড়া স্টেশনে এসেছিলেন দুর্ঘটনাগ্রস্তদের তালিকায় নাম নথিভুক্ত করতে। 

সন্দীপ বলেন, "আমরা যে কামরায় ছিলাম, সেখান থেকে দুই-তিনটে কামরা আগে বন্ধু-বান্ধবরা ছিল। ওখানে ওদের সঙ্গে গল্প করতে চলে গিয়েছিলাম। তারপর যখন দুর্ঘটনা ঘটল, তখন জোর একটা ঝাঁকুনি পেয়েছিলাম। এটুকুই। সেরকম বড় কিছু চোট পাইনি। ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরে এসেছি। বালেশ্বরে আমাদের আত্মীয় আছে। ওদের ফোন করলাম। ওরা এসে নিয়ে গেল। ওদের কাছেই ছিলাম। পরে আমরা বাসে করে ফিরে এসেছি। আজ আমরা কলকাতায় ফিরলাম।"

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, " মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেব। আর হোমগার্ডের চাকরি দেব। যাঁরা আহত তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। তুলনায় বেশি আহতদের ১ লক্ষ টাকা দেব। তুলনায় কম আহতদের ২৫ হাজার টাকা দেব। যাঁরা ট্রমায় ভুগছেন তাঁদের প্রথমে এককালীন ১০ হাজার টাকা দেব। তারপর চার মাস পরিবার প্রতি ২ হাজার টাকা পাবে। পাশাপাশি চাল, ডাল, তেল দেওয়া হবে। অনেকের হাত- পা বাদ গিয়েছে এই দুর্ঘটনায়। সংশ্লিষ্টদের জন্য বিশেষ সুবিধা থাকছে। তাঁদের পরিবারের কাউকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।'' 

এই ঘোষণার ভিত্তিতেই আজ হাওড়া স্টেশনে দুর্ঘটনাগ্রস্তদের তালিকায় নাম নথিভুক্ত করাতে এসেছিল হালদার পরিবার। এদিকে আজ ওড়িশায় গিয়ে মুখ্যমন্ত্রী জানান, 'বাংলার (West Bengal) ১০৩ জনের দেহ শনাক্ত (Body Identification) করা গেছে, ৩১ জনের খোঁজ নেই।'  সঙ্গে জানান, ওড়িশায় এখনও বাংলার ৯৭ জন চিকিৎসাধীন। সঙ্গে বলেছেন, 'বাংলার ৪০ জন আধিকারিক এখানে রয়েছেন। ৪০০-র বেশি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। ডাক্তার-নার্সরাও আছেন।'

আরও পড়ুন ; সকালে-বিকালে কারা ছিলেন ডিউটিতে ? ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে তালিকা তৈরি CBI-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget