এক্সপ্লোর

Mamata Banerjee: 'সমুদ্র-পাহাড়, পরিবার..আমরা একটু ভাবলাম কি ?' ফের কবিতা লিখলেন মমতা

Mamata Poem on Coromandel Express Accident: ওড়িশার ট্রেন দুর্ঘটনার পর ইতিমধ্যেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে সারা দেশেই। যার আঁচ বয়ে গিয়েছে কলকাতাতেও। আর এবার সেই আবহেই ফের কবিতা লিখলেন মমতা।

কলকাতা: 'ট্রেন দুর্ঘটনা', নামকরণে পঞ্চায়েত ভোট ঘোষণার দিনেই কবিতা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য গত সপ্তাহেই হয়ে গিয়েছে ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর এবার সেই বিষয়ই এসে পড়ল মুখ্যমন্ত্রীর কবিতায়। স্বাভাবিকভাবেই ভোটযুদ্ধের আগে কবিতায় প্রশ্ন তুলে রাখলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী।

 '..প্রশ্ন করো, কী করেই বা এল এটা ? নের্তৃত্ব নিতে হবে তোমাকেই', না শুধু মমতাই নন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও কবিতা প্রেমী ছিলেন বলেই পরিচিত। তাঁরও বক্তব্যে লেখাতেও বারাবার উঠে এসেছে বড় প্রশ্ন চিহ্ন। ক্ষুরধার আবহ। তবে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর, তিন তিনবার যিনি ক্ষমতায় এসেছেন বঙ্গে, এবার তাঁর লেখাতেও উঠে এল একটা বড় প্রশ্ন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তুলে লিখেছেন, 'সমুদ্র-পাহাড়, পরিবার..আমরা একটু ভাবলাম কি ?।' 

তবে মুখ্যমন্ত্রী এর আগেও কবিতা লিখেছেন। 'এপাং-ওপাং-ঝপাং...'। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  কবিতা লেখার ধরন নিয়ে মন্তব্যও করেছিলেন  কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারের হাল নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা কবিতা উল্লেখ করে বলেছিলেন, 'এই অখাদ্য জিনিসগুলি গ্রন্থাগারে রাখবেন না।' যদিও তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কবিতায় কটাক্ষ এসেছে বিজেপির তরফেও। নাম না করে কবিতায় শব্দবাণ ছুড়েছেন রুদ্রণীলও। তারপরেও কি বদলে গিয়েছে কবিতার সমীকরণ ? বরং পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার দিনেই মমতার পোস্ট করা 'ট্রেন দুর্ঘটনা' কবিতা রীতিমত তাৎপর্যপূর্ণ বলেই চাপানউতোর রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, রেল দুর্ঘটনার পর মৃতদেহের সংখ্যা বেড়েই চলছিল। তারই মধ্যে চলছে মৃতদের ভিড়ে প্রিয়জনকে শনাক্তকরণ করছিল একের পর এক পরিবার। একদিকে একদল মানুষ উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে। কেউবা ভ্রমণে। কিন্তু শেষঅবধি ট্রেনযাত্রায় জীবনের যবনিকা পতন। একের পর এক মর্মান্তিক মৃত্যু। যা সত্যিই কেউ ভাবেনি। এদিন মমতা বলেন, '..এখনও ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ, লাশকাটা ঘরে ওরা ঘুমোচ্ছে।' 

বলা হয়, কথার থেকে দামী কিছু নেই। শব্দ, 'ব্রক্ষ্ম'। চিরতরে চলে যাওয়ার পরেও শুধু কথাটাই রয়ে যায়। বাংলায় একাধিক কবি যেমন প্রেম, প্রকৃতি, একেশ্ববাদ নিয়ে লিখেছেন তেমনই কবিতার ধারালো শব্দে এসেছে রাজনৈতিক প্রসঙ্গও। শঙ্খ ঘোষ থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাতেও এক নব অধ্যায় দেখেছে বাংলা। তবে সাম্প্রতিককালে ওড়িশার ট্রেন দুর্ঘটনার পর ইতিমধ্যেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে সারা দেশেই। যার আঁচ বয়ে গিয়েছে কলকাতাতেও। আর এবার সেই আবহেই ফের কবিতা লিখলেন মমতা। 

তবে এবারের কবিতা আগের কবিতাগুলি থেকে পুরো আলাদা। 'ট্রেন দুর্ঘটনা', নাম দিয়ে মমতা লিখেছেন,' এক অজানা দীর্ঘশ্বাস, ব্যথা-বেদনায় শোকাতুর নাভিশ্বাস।' সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ' আমি ভেবেছিলাম এই সময়টা রাজনৈতিক কথা বলব না।হঠাৎ আমার কাছে একটা ম্যাসেজ এল। তাতে তাঁরা একটা লিস্ট দিয়েছে আমার সময় কত মারা গেছে রেল দুর্ঘটনায়  আমি যে আধুনিক করে দিয়ে এসেছিলাম রেলকে তার জন্যই দুর্ঘটনা কমেছে। যে তথ্য ওরা দিয়েছে ওটা ভুল  ইনফরমেশন। আমি তো এখন রেলমন্ত্রকে নেই।'

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget