এক্সপ্লোর

Coromandel Express Accident: হাসপাতাল ও মর্গে হন্যে হয়ে খোঁজ, দেখা মেলেনি কাকদ্বীপের বাসিন্দা করমণ্ডলের ২ যাত্রীর

Coromandel Express Accident Missing 2 Passenger: ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এখনও কোনও খোঁজ নেই করমণ্ডল এক্সপ্রেসের দুই যাত্রীর।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Coromandel Express Accident) পর কেটে গিয়েছে চার দিন। কিন্তু এখনও কোন খোঁজ নেই করমণ্ডল এক্সপ্রেসের দুই যাত্রী গিয়াসউদ্দিন সেখ ও সামসুল হুদার। দু’‌জনেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর পঞ্চায়েতের বাসিন্দা।

জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রামের দুই যুবক ওড়িশা পৌঁছেছেন।সেখানকার বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজ করছেন। কিন্তু আজ সকাল পর্যন্ত দু’‌জনের কোনও খোঁজ মেলেনি। তবে ইতিমধ্যে গ্রামের তিনজন আব্দুল মজিদ সেখ, মিরাজ সেখ ও আসমাউল সেখের মৃত্যু সংবাদ পৌঁছেছে। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে উৎকন্ঠা বাড়ছে দুই পরিবারের সদস্যদের। সেখ গিয়াসউদ্দিন প্রতিবেশীদের সঙ্গে এই প্রথম রাজমিস্ত্রির যোগাড়ের কাজ করতে কেরল যাচ্ছিলেন। একটি বাড়ি তৈরির টাকা উপার্জনের জন্য তিনি দক্ষিণ ভারতে যাচ্ছিলেন। সেই অসামাপ্ত ঘর পড়ে আছে।

বাড়িতে স্ত্রী ও এক ছোট ছেলেকে নিয়ে স্বামীর ফেরার আশায় প্রতিক্ষায় গিয়াসউদ্দিনের স্ত্রী। একই ছবি প্রতিবেশী সামসুল হুদার পরিবারেও। তাঁরও কোনও খোঁজ মেলেনি। আগেও তিনি ভিন রাজ্যে গিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে টেলিফোনে শেষ কথা হয়েছিল সামসুলের। বাড়িতে স্ত্রী, তিন সন্তান, বৃদ্ধা মা আছেন। বাড়ির রোজগেরে সদস্য ফিরবেন এই আশায় পরিবার থেকে প্রতিবেশীরা। 

অপরদিকে, কেন ঘটল এই দুর্ঘটনা ? দুর্ঘটনা এড়ানোর জন্য কবচের সুবিধা কি ছিল না এই লাইনে ? গত শনিবার উদ্ধারকাজ শেষে বালেশ্বরের রেলওয়ে মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছিলেন, 'উদ্ধারকাজ শেষ হয়েছে, এখন আমরা পুনরুদ্ধারের কাজ শুরু করছি। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধকাারী কবচের সুবিধে এই রুটে উপলব্ধ ছিল না '। তিনি আরও জানান, বর্তমানে এই কবচের সুবিধা হাওড়া - দিল্লি ও দিল্লি - মুম্বই লাইনে উপলব্ধ রয়েছে। সব লাইনে এই কবচের সুবিধে নেই। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

বালেশ্বরে রেল বিপর্যয়, মামলা রুজু করল সিবিআই। বিপর্যয়ের দিন সকালে কারা ডিউটিতে ছিলেন, কারা ছিলেন বিকেলে?  সূত্রের খবর, ঘটনার দিন উপস্থিত রেলকর্মীদের তালিকা তৈরি করল সিবিআই।কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে সিবিআই। দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে? কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন? প্রশ্ন সিবিআইয়ের। সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা। ১০ সদস্যের সিবিআই টিম এর আগেই পৌঁছয় বালেশ্বরে। টিমের নেতৃত্বে আছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget