এক্সপ্লোর

Coromandel Express Derailed : লাশের সারি উদ্ধার জারি, হাওড়ায় ফিরল দুর্ঘটনাগ্রস্থ বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস

Train Accident : সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, দেশলাই বাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামরাগুলি।

হাওড়া : মৃত্যুপুরী বালেশ্বরে (Baleshwar) এখনও উদ্ধার হয়ে চলেছে একের পর এক লাশ। উদ্ধারকাজ জারি থাকার মাঝে সময়ের সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) ভয়াবহ দুর্ঘটনার জেরে। আহত হয়েছেন অন্তত ৬৫০ জন। এর মাঝেই যে ট্রেনে ধাক্কা লেগে ঘটেছে ভয়াবহতম এই দুর্ঘটনা। সেই দুর্ঘটনাগ্রস্থ বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস শেষমেশ ফিরে এল হাওড়ায়। যে ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী অল্প-বিস্তর আহত হন। প্রাথমিক চিকিৎসা হয় তাঁদের।

শুক্রবার সন্ধেয় বালেশ্বরের কাছে বাহানাগা বাজারের কাছে প্রথমে লাইনচ্যুত হয়ে যায় ডাউন বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস (Bengaluru-Howrah Yashwantapur Express)। ঘুটঘুটে অন্ধকারের মাঝে লাইনচ্যুত ২ কামরাতেই এসে সজোরে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Shalimar-Chennai Coromandel Express)। যশবন্তপুর এক্সপ্রেসে ধাক্কা মেরে পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপরে গিয়ে ছিটকে পড়ে করমণ্ডলের কামরাগুলি। 

যশবন্তপুর এক্সপ্রেসে গিয়ে ধাক্কা মারার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডলের ইঞ্জিন ছিটকে গিয়ে উঠে যায় পাশের মালগাড়িতে। আর করমণ্ডলের ধাক্কা লেগেছিল যশবন্তপুর এক্সপ্রেসের যে দুটি লাইনচ্যুত কামরায় সেগুলি ছিটকে গিয়ে পাশে। রেললাইন থেকে প্রায় শখানেক মিটার দূরে নয়নাজুলির মতো একটি জায়গায় গিয়ে ছিটকে পড়েছিল যশবন্তপুরের কামরাগুলি। পাশাপাশি মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, দেশলাই বাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামরাগুলি।

কিন্তু, কীভাবে একই ট্র্যাকে ঢুকে পড়ল দুটি ট্রেন ? সিগন্যালিং ব্যবস্থার সমস্যার কারণেই জেরেই কি ট্র্যাক বদলাতে পারেনি করমণ্ডল এক্সপ্রেস ? না কি চালকের গাফিলতি ? যদি তা নাও হয়, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটল কী করে ? রেল সূত্রের খবর, দুর্ঘটনার আগে করমণ্ডল এক্সপ্রেসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৮ কিলোমিটার। দুর্ঘটনার মুহূর্তে মাত্র ২৩ সেকেন্ডে করমণ্ডল গতিশূন্য হয়ে পড়ে। সেই সময় ৪ নম্বর ট্র্যাক দিয়ে আসছিল হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার। ধীরে ধীরে তার গতিবেগ কমতে থাকে। 

আরও পড়ুন- মৃত্যুমিছিলে ভয়াবহতম দুর্ঘটনা, তবে ৪৬-এর করমণ্ডল এর আগেও একাধিক বার দুর্ঘটনার কবলে

সূত্রের খবর, দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে রেল যেমন উচ্চ পর্যায়ের তদন্ত করবে, তেমনই কমিশনার অফ রেলওয়ে সেফটি স্বাধীনভাবে এই  দুর্ঘটনার কারণ খুঁজবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget