এক্সপ্লোর

Corona Virus: সুস্থ হওয়ার পরেও মৃত্যু, করোনা নিয়ে কাটছে না চিন্তা

Post Covid Problem: ঝড়ের গতিতে সংক্রমণ বৃদ্ধিতে নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঝিলম করঞ্জাই, কলকাতা: কোভিড থেকে সেরে উঠলেও, রেহাই নেই। বেলেঘাটা আইডি ও যাদবপুরের আইআইসিবির সমীক্ষা বলছে, সুস্থ হয়ে ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। বাড়ছে অনিদ্রা, ক্লান্তি, শ্বাসকষ্টের সমস্যা।                                                

চিন, দক্ষিণ কোরিয়া, হংকং, ইউরোপে আবার ভয় ধরাচ্ছে করোনা...ঝড়ের গতিতে সংক্রমণ বৃদ্ধিতে নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...ইজরায়েলে পাওয়া গেছে করোনার নতুন রূপ...দাপট সেই ওমিক্রনের।                         

এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়াল আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল, মেড আর্কাইভে প্রকাশিত রিপোর্ট। রিপোর্টে উল্লেখ, করোনার প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা নিয়ে সমীক্ষা চালায়, বেলেঘাটা আইডি হাসপাতাল ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ১৬০০ জনের উপর চালানো সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর্যন্ত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ক্লান্তি, অনিদ্রা-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এমনকী, সুস্থ হয়ে ওঠার ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃত্যুর হার ৩.৬৫ শতাংশ। ২০-৪০ বছর বয়সীদের করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের হাইপারটেনশন বা ডায়াবিটিসের সমস্যা আছে, তাঁরাই আইসিইউ-তে ভর্তি ছিলেন।                                                  

আরও পড়ুন, চতুর্থ ঢেউয়ের শঙ্কা? রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক, বেলেঘাটা আইডির স্টাডি পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা সম্ভবানা আছে, সুস্থ হয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের মতে, কোভিড থেকে সেরে ওঠলেও সতর্ক থাকা উচিত। 

ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ রক্তিম গুহ বলেন, "কোভিড পরবর্তী সময়ে শর্ট টার্ম মেমরি লস হয়। ক্লান্তি, শ্বাসকষ্ট হচ্ছে। কাজ করতে গিয়ে ক্লান্ত হচ্ছে। মৃত্যুহারও উদ্বেগজনক। সমীক্ষা আরও বাড়াতে হবে।" কোভিড থেকে সেরে উঠলেও, রেহাই নেই। সব মিলিয়ে করোনা নিয়ে কাটছে না চিন্তা। 

 

সেরা শিরোনাম

Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget