এক্সপ্লোর

Coronavirus Bed Crisis : বেড-শঙ্কা! সরকারি-বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়

Bed Crisis In Hospitals : বাংলায় অসুস্থতার সংখ্যা রকেট গতিতে বাড়তে থাকায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের দুঃস্বপ্ন উস্কে, দেখা দিয়েছে ICU বেডের সঙ্কটের আশঙ্কা! 

ঝিলম করঞ্জাই, সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস,, কলকাতা : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার পেরলো। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার! উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে! 

এই পরিস্থিতিতে যতই বিশেষজ্ঞরা বলুন না কেন, ও ঢেউয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা আগের দুইবারের থেকে কম, তাও হাসপাতালের বেড কিন্তু ফাঁকা নেই। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই, আইসিইউ বেডের সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি থেকে বেসরকারি হাসপাতাল- অধিকাংশ জায়গায় প্রায় সব বেড ভর্তি। ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়।

বাংলায় অসুস্থতার সংখ্যা রকেট গতিতে বাড়তে থাকায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের দুঃস্বপ্ন উস্কে, দেখা দিয়েছে ICU বেডের সঙ্কটের আশঙ্কা! ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে ICU বেড। 

  • আমরি হাসপাতালের তিনটি শাখার ৭৭টি কোভিড ICU বেডই ভর্তি। 
  • বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালের ৩০টি বেডেই রোগী রয়েছেন।
  • রুবি হাসপাতালের ১৭টির মধ্যে ১৫টিতে ভর্তি আছেন রোগী।
  • পিয়ারলেস হাসপাতালের ২০টি বেডের অধিকাংশই ভর্তি।
  • উডল্যান্ডস হাসপাতালের কোনও কোভিড ICU বেড ফাঁকা নেই। 

    শুধু বেসরকারি নয়, সরকারি হাসপাতালে বাড়ছে চাপ। সূত্রের খবর, এনআরএস, আরজি কর ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭৫ শতাংশ ICU বেডই ভর্তি। করোনার তৃতীয় ঠেউয়ে উপসর্গ মৃদু হলেও, হাসপাতালের বেড-চিত্র সেই কথা বলছে না। কারণ, আক্রান্তের সংখ্যা যেহেতু অনেক বেশি, তাই আক্রান্তদের অল্প সংখ্যক রোগীর আইসিইউ বেড লাগলেও তা সংখ্যায় অনেক। এই পরিস্থিতিতি চিকিৎসকদের পরামর্শ, করোনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।

ভারতের করোনা আপডেট:

দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা চারশোর বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget