এক্সপ্লোর

Cossipore Case: আগেই রাজনৈতিক হত্যার তত্ত্ব, কাশীপুর নিয়ে কি অস্বস্তিতে বিজেপি!

BJP Update: খোদ অমিত শাহ তাঁর বঙ্গ সফরের সূচি কাটছাঁট করে মৃত যুব বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনাস্থলে পৌঁছেছিলেন।

অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিশ্বজিত্‍ দাস,কলকাতা: কাশীপুরে (Cossipore Case) বিজেপির যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর থেকে একটাই প্রশ্ন জোরাল হচ্ছে, তাহলে কি আত্মহত্যাই করেছিলেন অর্জুন চৌরাসিয়া? কিন্তু, এই প্রশ্নের চূড়ান্ত উত্তর যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ রাজনৈতিক কথার লড়াই আগের মতোই চলছে। বিজেপি এখনও খুনের তত্ত্বেই অনড়।

বিজেপি-র (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, "সবাই আন্দাজে বলছে। কোর্টে মুখবন্ধ খামে জমা দেওয়া হয়েছে। সেই খামটা কি খুলে কোর্টে বলেছে? যদি ঝুলিয়ে দেয় গলায় তো দাগ থাকবেই। যদি দড়ি দিয়ে শ্বাসবন্ধ করে দেয়, তাহলেও দাগ থাকবে। কিন্তু মৃত্যু কী কারণে হয়েছে সেটা জানতে হবে। কে মেরেছে, সেটাও জানতে হবে।"

খোদ অমিত শাহ তাঁর বঙ্গ সফরের সূচি কাটছাঁট করে মৃত যুব বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনাস্থলে পৌঁছেছিলেন। পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। রাজনৈতিক খুন বলে দাবি করেছিলেন। এমনকি গোটা ঘটনায় সিবিআই সিবিআই তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, "আমরা চাই এই ঘটনার সিবিআই তদন্ত হোক। এক বছরের মধ্যে দেশের কোনও প্রান্তে এত মামলা সিবিআইকে দেওয়া হয়নি, বাংলার মতো। এটাই প্রমাণ করে আদালত আর এখানকার প্রশাসন-পুলিশের ওপর ভরসা নেই।"

আরও পড়ুন: Purba Medinipur: ময়নায় এক ব্যক্তিকে খুনের প্রসঙ্গে মৃত ব্যক্তিকে বিজেপি কর্মী বলে দাবি গেরুয়া শিবিরের । Bangla News

প্রত্যাশিতভাবেই অমিত শাহের সুরই শোনা যাচ্ছে বঙ্গ বিজেপি নেতাদের গলাতেও। কিন্তু, ময়ানতদন্তের রিপোর্ট সামনে আসা মাত্রই, তাকে হাতিয়ার করে তৃণমূল পাল্টা প্রশ্ন তুলছে, খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে তদন্তের আগেই খুন বলে দিয়েছিলেন? রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাই বলেন, "এটা ভাল দিক। লাশ ধরার রাজনীতি ঠিক নয়। যেটা বিজেপি করেছে বা অমিত শাহ এখানে এসে করেছে, সেটা হোম মিনিস্টারের পক্ষে শোভা পায় না। তিনি বিজেপির নেতা হোন বা গুজরাত দাঙ্গার নায়ক, কিন্তু উনি এখন হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। ওনার এখানে এসে রাজনৈতিক খুন বলাটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার কাজ। এখন ওরা বুঝতে পারছে। রাজ্যপালের কাছে গিয়েও নাটক করেছে। আসলে খবরে থাকতে চাইছে।" এই আবহেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যুব নেতার রহস্য-মৃত্যু ইস্যুতে কী অস্বস্তিতে পড়ল বিজেপি? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget