এক্সপ্লোর

Dhupguri By Election 2023: ধূপগুড়িতে হারা আসন ফিরে পেল TMC, হাড্ডাহাড্ডি লড়াই পোস্টাল ব্যালটেও

Jalpaiguri News: নির্বাচন কমিশনের হিসাব বলছে, পোস্টাল ব্যালটের গণনায় বিজেপি আর তৃণমূল প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষপর্যন্ত তৃণমূলের প্রার্থী পোস্টাল ব্যালটে ৩৩৯টি ভোট পেয়েছেন।

ধূপগুড়ি: উপনির্বাচনে, বিজেপির হাতে থাকা ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। ২৮ মাস আগে জেতা আসনে দ্বিতীয় হল বিজেপি। মাত্র ৬.৫২ শতাংশ ভোট পেয়ে জমানত জব্দ হল কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর। ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। 

ফল ইতিবাচক। হারা আসনও ফিরে পেল বাংলার শাসকদল। তুল্যমূল্য ব্যবধানে ধূপগুড়ি বিজেপির হাত ছিনিয়ে নিতে পারলেও, কাঁটার মতো বিঁধল পোস্টাল ব্যালটের ফল। নির্বাচন কমিশনের হিসাব বলছে, পোস্টাল ব্যালটের গণনায় বিজেপি আর তৃণমূল প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষপর্যন্ত তৃণমূলের প্রার্থী পোস্টাল ব্যালটে ৩৩৯টি ভোট পেয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন ২৯৬টি। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর পক্ষে পড়েছে ৫৭টি। অর্থাৎ, পোস্টাল ব্যালট অনুযায়ী, তৃণমূল ও বিজেপির মাত্র ৪৩ ভোটের ব্যবধান।            

ধূপগুড়ি বিধানসভায় এই কাঁটার টক্কর দেখে অনেকেই মনে করছেন, পোস্টাল ব্যালটের এই ফল আসলে সরকারি কর্মীদের একাংশের, তৃণমূল পরিচালিত সরকারের প্রতি অনাস্থারই বহিঃপ্রকাশ। নেপথ্যে বকেয়া DA না পাওয়াপঞ্চায়েত ভোটে সরকারি কর্মীদের একাংশের নিরাপত্তাজনিত অসন্তোষ কাজ করছে বলে মনে করছেন অনেকে। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ধূপগুড়ির রায় বেরনোর মাত্র একদিন আগেই, মন্ত্রী-বিধায়কদের বেতন একলপ্তে ৪০ হাজার টাকা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বকেয়া ডিএ-র দাবিতে প্রায় আড়াইশো দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা রীতিমতো ক্ষুব্ধ। ফলে পরবর্তী নির্বাচনগুলিতে তাঁদের মনোভাবের প্রতিফলন কী হবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন।                                         

অন্যদিকে এদিন এই জয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি প্রথমে ধূপগুড়ির মানুষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তাঁরা যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন, এবং লোকসভা আসনে এটাতে বিজেপির প্রায় ১৯ হাজারের লিড ছিল এই আসনটায়। এটা ওদের একটা শক্ত ঘাঁটি। এবং ওদের মন্ত্রীরা এক মাস ধরে, বিভিন্ন মন্ত্রী-নেতারা পড়েছিলেন ওখানে। এবং প্রত্যেকটা হোটেল বুকড ছিল, একটা জায়গাও ছিল না, যেখানে কেউ যেতে পারে। তাই, আমি মনে করি উত্তরবঙ্গে বড় জয়। সারা বাংলার জয়।’’

আরও পড়ুন: Bratya Basu: কেন শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে অনুপস্থিত? একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শোকজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget