এক্সপ্লোর

Bratya Basu: কেন শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে অনুপস্থিত? একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শোকজ

West Bengal News: শুক্রবার রাজ্য়পাল যখন রাজভবন-নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের নিয়ে গঙ্গাপুজোয় অংশ নিলেন, তখন উপাচার্যদের এড়িয়ে বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্য়পালের (Governor) সঙ্গে সংঘাতের আবহে উপাচার্যদের এড়িয়ে রেজিস্ট্রারদের বৈঠকে ডেকেছিলেন শিক্ষামন্ত্রী (Education Bratya Basu)। কিন্তু, শুক্রবার ব্রাত্য় বসুর ডাকা বৈঠকে এলেন অর্ধেকেরও কম সংখ্য়ক রেজিস্ট্রার। সূত্রের খবর, যাঁরা বৈঠকে আসেননি, তাঁদের গরহাজিরার কারণ জানাতে বলে চিঠি পাঠানো হয়েছে। অন্য়দিকে, এই অনুপস্থিতি নিয়ে চাঞ্চল্য়কর দাবি করেছেন শিক্ষামন্ত্রী।

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য় সরকারের সঙ্গে রাজ্য়পালের সংঘাত চলছেই। এই আবহে শুক্রবার রাজ্য়পাল যখন রাজভবন-নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের নিয়ে গঙ্গাপুজোয় অংশ নিলেন, তখন উপাচার্যদের এড়িয়ে বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষামন্ত্রীর বৈঠকে ৩১ টি বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারকে ডাকা হলেও অংশ নেন তার অর্ধেকেরও কম, মাত্র ১২ জন। অনুপস্থিত থাকেন ১৯ জন রেজিস্ট্রার। কলকাতা,প্রেসিডেন্সি,রবীন্দ্রভারতী,বর্ধমান গৌড়বঙ্গ , ম্য়াকাউটের মতো বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রাররাও বৈঠকে আসেননি।

ইতিমধ্য়ে গরহাজিরার কারণ জানাতে বলে, রেজিস্ট্রারদের চিঠি পাঠানো শুরু হয়ে গেছে। শুক্রবার তাঁর পৌরহিত্য়ে বৈঠকে অধিকাংশ বিশ্ববিদ্য়ালয়ের রেজিস্ট্রারের গরহাজিরা নিয়ে চাঞ্চল্য়কর দাবি করেছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, “মেসেজ আছে, রাজভবন থেকে বারণ করা হয়েছে। যাতে না যায়। হাড় হিম করা সন্ত্রাস কে তৈরি করছে।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার উপাচার্য নিয়োগ ঘিরে বিতর্ক নিয়ে চাঞ্চল্য়কর দাবি করেছিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোসও। তিনি বলেছিলেন, “আপনারা জানতে পারবেন, কেন সরকার মনোনীত উপাচার্যকে নিয়োগ করিনি? এটাই হল সত্য, কেউ ছিলেন দুর্নীতিগ্রস্ত, কেউ ছাত্রীকে হেনস্থা করেছেন, কেউ রাজনীতির খেলা খেলেছেন। এটা খুব দুঃহজনক, যে পাঁচজন উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছে। কেন কেন কেন? তাঁরা আমাকে বলেছেন, তাঁদেরকে জীবনের হুমকি দিয়েছে। গুন্ডারা তাঁদের হুমকি দিয়েছে। শিক্ষা দফতর তাঁদের ভয় দেখিয়েছে। সিনিয়র IAS অফিসাররা তাঁদের উপর চাপ সৃষ্টি করেছেন।’’

বোস-ব্রাত্য সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী (Bratya Basu) বলেন, 'রাজভবন থেকে মেসেজ করে নিষেধ করা হয়েছে রেজিস্ট্রারদের। হাড়হিম করা ঠান্ডা সন্ত্রাস কে তৈরি করছে?’ রাজ্যপালকে ফের বাছাই বিশেষণে বিদ্ধ করলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্যর কথায়, 'ভেবেছিলাম খিলজি সম, আসলে মহম্মদ বিন তুঘলক। উনিই বিচারক, উনিই ফাঁসুড়ে, পুতুল খেলা খেলছেন।' ‘সিপিএম আমল হলে ১৬টি বিশ্ববিদ্যালয়েই সন্তোষ ভট্টাচার্য হতেন। ভাঙচুর হত বিশ্ববিদ্যালয়গুলিতে, মুখ্যমন্ত্রী ধৈর্য দেখাচ্ছেন।'

আরও পড়ুন: G20 Summit: 'যোগাযোগ ও বাণিজ্য় নিয়ে আলোচনা,' রাজধানীতে মোদি-হাসিনা সাক্ষাৎ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget