এক্সপ্লোর

Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার থাবা, নতুন করে আক্রান্ত ১০ পড়ুয়া

Corona Update at Calcutta Medical College: পড়ুয়াদের হস্টেলে বসেছে করোনা থাবা। গত শুক্রবার চার পড়ুয়ার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর শনিবার আরও ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে।

সন্দীপ সরকার, কলকাতা: ফের করোনার (Coronavirus) রক্তচক্ষু। কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ফের করোনার আতঙ্ক। নতুন করে আক্রান্ত হল কলেজের একাধিক পড়ুয়া।

কলকাতা মেডিক্যাল কলেজে করোনার থাবা

কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার আতঙ্ক ছড়াল। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০জন ডাক্তারি পড়ুয়া। শুক্রবার করোনা পজিটিভ হয়েছিলেন ৪ জন।  
আরও ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার। কাল এমবিবিএসের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। আলাদা ঘরে বসে পরীক্ষা দেবেন করোনা পজিটিভরা পরীক্ষার্থীরা। বাকিদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে হলে প্রবেশের অনুমতি পাবেন। এমনটাই খবর মিলেছে সূত্র মারফত। 

করোনা আতঙ্ক ক্রমশ চেপে বসছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২০২০ সালে যখন করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ে তখন একের পর এক ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। পরিস্থিতি সামাল দিতে অনেক হাসপাতালই কয়েকদিনের জন্য বন্ধ করে দিতে হচ্ছিল। কলকাতা মেডিক্যাল কলেজ তার ব্যতিক্রম নয়। 

এবার সেই আতঙ্কই যেন ফিরে আসছে। পড়ুয়াদের হস্টেলে বসেছে করোনা থাবা। গত শুক্রবার চার পড়ুয়ার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর শনিবার আরও ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ এই মুহূর্তে মোট ১৪ জন ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত। গতকাল কলকাতা মেডিক্যাল কলেজেরই মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে ৩৫ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জন পজিটিভ। 

এই আবহে আগামিকাল তৃতীয় সিমেস্টারের পরীক্ষাও রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে করোনা পজিটিভ ছাত্রছাত্রীদের পৃথক ঘরে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়া যাঁরা যাঁরা পরীক্ষার হলে ঢুকতে চাইবেন তাঁদের জন্য হলের বাইরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা থাকবে। এরপর রিপোর্ট নেগেটিভ এলে তবেই হলে প্রবেশের অধিকার মিলবে। পজিটিভ এলে বসতে হবে পৃথক ঘরে।

আরও পড়ুন: Jadavpur Murder: মহিলা খুন করে উধাও লিভ ইন পার্টনার, দরজা ভেঙে উদ্ধার মৃতদেহ

এখনও পর্যন্ত করোনা আক্রান্ত প্রত্যেক পড়ুয়ারই মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁরা রয়েছেন কোয়ারান্টিনে। আরও বেশ কয়েকজনের উপসর্গ রয়েছে, তাঁদেরও টেস্ট করানোর কথা বলা হয়েছে। আজকে নতুন করে আক্রান্ত কত জানা যায়নি। সন্ধ্যায় রিপোর্ট আসবে বলে খবর হাসপাতাল সূত্রে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget