এক্সপ্লোর

Covid 19 :এ রাজ্যেও করোনার থাবা, আক্রান্ত ভর্তি ছিলেন হাসপাতালে, বড় খবর সরকারি সূত্রে

এক জায়গা থেকে আরেক জায়গায় থাবা বিস্তার করছে ভাইরাস। এরই মধ্যে বাংলাতেও সিঁধ কাটল কোভিড। 

ঝিলম করঞ্জাই , কলকাতা : দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। কেরল ও মহারাষ্ট্রে বাড়ছে আতঙ্ক। বেশ কিছু রোগী ভর্তি হাসপাতালেও। মুম্বই থেকে ফিরে গুরুগ্রামে করোনা আক্রান্ত ১ জন। এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় থাবা বিস্তার করছে ভাইরাস। এরই মধ্যে বাংলাতেও সিঁধ কাটল কোভিড। 

পশ্চিমবঙ্গে করোনার থাবা

পশ্চিমবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও তিনি এখন করোনা মুক্ত।  রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-19-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।

মগরাহাটেও আক্রান্ত ২            

অন্যদিকে মগরাহাট থেকেও ২ জন কোভিড আক্রান্তের হদিস মিলেছে। কোভিড ১৯ এর থাবা বসেছে বছর কুড়ির মহিলা ও এক কিশোরের শরীরে। মামুলি সর্দি-কাশি নয়, রীতিমতো শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন ২ জন ।
শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে। সেই সমীক্ষার জন্যই ২ জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।  কোভিড পজিটিভ রিপোর্ট আসে। দুই আক্রান্তের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের । মগরাহাট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি । 

ওমিক্রনেরই উপপ্রজাতি JN.1 এর দাপট

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে।  এর মধ্যে এর পাশাপাশি, চিকিৎসকরা জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফের বাড়ছে করোনা। এবার করোনার যে  প্রজাতি ছড়াচ্ছে, তা ওমিক্রনেরই উপপ্রজাতি JN.1। ওমিক্রন-ঢেউয়ের কথা এখনও সকলেরই স্মরণে রয়েছে নিশ্চয়ই। এবারও করোনার সংক্রমণের হার খুব বেশি।

কতটা সমস্যাজনক পরিস্থিতি ?     

বিশষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে RTPCR-এর সংখ্যা বাড়ানো জরুরি। সেই সঙ্গে বেঁধে দেওয়া দরকার নির্দিষ্ট করোনা গাইডলাইন। উদ্বেগজনক না হলেও, সতর্ক হওয়া প্রয়োজন বলে চিকিৎসকরা জানাচ্ছেন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। সূত্রের খবর, মুম্বইতে কমপক্ষে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। এদের বেশিরভাগকেই সম্ভাব্য সংক্রমণ রোধে কেইএম হাসপাতাল থেকে সেভেন হিলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর ।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget