এক্সপ্লোর

Covid-19 Update in Bengal : সুখবর ! টানা ৯ দিন মৃত্যু-শূন্য, রাজ্যে একদিনে কমল সংক্রমণও

Bengal Covid Update : করোনামুক্ত হয়ে গত ১৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫ জন

কলকাতা : টানা নয় দিন মৃত্যু-শূন্য। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি। এমনই খবর রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর সূত্রের। এদিকে গতকালের তুলনায় কমেছে সংক্রমণও। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত ৪০ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৭। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫০।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,

  • গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন আক্রান্ত হওয়ায় রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৮৬০।
  • করোনামুক্ত হয়ে গত ১৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫ জন। এনিয়ে মোট সুস্থের সংখ্যা ১৯ লক্ষ ৯৭ হাজার ২৪১। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
  • গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। অর্থাৎ মৃতের সংখ্যা রয়েছে ২১ হাজার ২০৩-এই।
  • গত এখদিনে ৮ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট পরীক্ষার সংখ্যা ২৫, ১৭৩, ০৯৯।  

এদিকে জোকার আইআইএমে (Joka IIM) কোভিড সংক্রমিতর (Covid Infection) সংখ্যা বেড়ে ২৮। আইসোলেশনে রাখা হয়েছে ৫৮ জনকে। আইআইএম কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে পড়ুয়াদের সবাইকে পরীক্ষা করাতে চাইছে পুরসভা। তিনদিন অন্তর বেশ কয়েকবার পরীক্ষা করাতে চাইছে পুরসভা। এই পরিস্থিতিতে ‘কর্তৃপক্ষ সাহায্য করতে না পারলে, এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে’ বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

নতুন গবেষণা (New Research)-

এখনও চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় রয়েছে দেশ। করোনায় সংক্রমণ না বাড়লেও বিশেষ কমছেও না। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন-মাস্ক আর দূরত্ববিধিই এই পরিস্থিতি মোকাবিলা করার একমাত্র পথ। এরই মাঝে সেরাম ইনস্টিটিউট জানিয়ে দিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের শেষ থেকে ভ্যাকসিন উৎপাদন বন্ধ করে দিয়েছে। জানিয়েছেন, সংস্থার কর্ণধার (Chief Executive Officer) আদর পুনাওয়ালা (Adar Poonawalla)। 

কীভাবে ছড়ায় কোভিড সংক্রমণ ?

বিশ্বে সংক্রমণ ধরা পড়ার গোড়ার সময় থেকেই বারবার এই নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন কারণ উঠে এসেছে। তার মধ্যে একটি কারণ ছিল কোভিড ভাইরাসের বায়ুবাহিত হওয়া। ফের একবার ওই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করল নতুন একটি গবেষণা। হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের  CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণায় সার্স কোভি়ডের (SARS-CoV-2) এর বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে (Journal of Aerosol Science) প্রকাশিত হয়েছে গবেষণাটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget