এক্সপ্লোর

Covid Restriction in Howrah: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, হাওড়া পুর এলাকায় ফিরছে কড়া বিধিনিষেধ

আগের মত বিভিন্ন থানা এলাকায় সপ্তাহে একদিন করে বাজার বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে পুরসভার তরফে

সুনীত হালদার, (হাওড়া) : উৎসবের মরসুমে করোনা সংক্রমণ রুখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে হাওড়া পুরসভা। এনিয়ে হাওড়া পুরসভা, জেলা স্বাস্থ্য দফতর, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একটি দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুর-প্রশাসক সুজয় চক্রবর্তী। সেই দল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করবে। পুরসভা সূত্রে খবর, পুজোর পর ১৭, ৩২, ৩৯, ৪৭ সহ মোট হাওড়ার সাতটি ওয়ার্ডে সংক্রমণ বেড়েছে। ওয়ার্ডগুলির বেশকিছু এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। এছাড়াও পুর এলাকার বাজারগুলিতে নজরদারি বাড়ানো হবে। 

আগের মত সপ্তাহে একদিন করে বাজার বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে পুরসভার তরফে। পুজোর আগে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী রাখতে পুর এলাকার বিভিন্ন থানা এলাকায় একদিন করে বাজার-দোকান বন্ধ থাকত। পুজোর সময় যে নিয়ম শিথিল করা হলেও তা ফের ফেরানো হচ্ছে বলেই খবর। পাশাপাশি যে থানা এলাকায় যেদিন বাজার-দোকান বন্ধ থাকত, সেই অনুযায়ীই বন্ধ রাখা হবে বলে খবর। পাশাপাশি পুরসভার ১৭ টি আপার প্রাইমারি হেলথ সেন্টারে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়ানো হবে। সঙ্গে পাশাপাশি কোভিড পজিটিভ রোগীর ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন বাজার থেকে সংক্রমণ ছড়ায়। তাই বাজারগুলিকে পুরোপুরি স্যানিটাইজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আগের মতোই সোমবার নিশ্চিন্দা, শিবপুর ও সাঁকরাইল, মঙ্গলবার বেলুড় ও সাঁতরাগাছি, বুধবার চ্যাটার্জিহাট, গোলাবাড়ি ও জগাছা, বৃহস্পতিবার হাওড়া, দাশনগর, বালি ও ডোমজুড়, শুক্রবার মালিপাঁচঘরা ও লিলুয়া এবং শনিবার ব্যাঁটরা ও বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাজার বন্ধ থাকবে। রবিবারকে বাজার বন্ধ রাখার তালিকা থেকে বাদ রাখা হয়েছে। বাজার-দোকান বন্ধ থাকলেও ওষুধের দোকান খোলা থাকবে।

ঝলকে সপ্তাহের কোন দিন বাজার বন্ধ থাকবে কোন থানা এলাকায়-

  • সোমবার- নিশ্চিন্দা, শিবপুর ও সাঁকরাইল
  • মঙ্গলবার-বেলুড় ও সাঁতরাগাছি
  • বুধবার-চ্যাটার্জিহাট, গোলাবাড়ি ও জগাছা
  • বৃহস্পতিবার- হাওড়া, দাশনগর, বালি ও ডোমজুড়
  • শুক্রবার-মালিপাঁচঘরা ও লিলুয়া
  • শনিবার -ব্যাঁটরা ও বোটানিক্যাল গার্ডেন
  • রবিবার- কোথাও বাজার বন্ধ থাকবে না।
  • নির্দিষ্ট দিনে বাজার-দোকান বন্ধ থাকলেও ওষুধের দোকান খোলা থাকবে।

আরও পড়ুন- উদ্বেগ বৃদ্ধি করে কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৪২, রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যু

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
Howrah Accident : উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal News LIVE: 'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget