এক্সপ্লোর

Covid Vaccination: দেশে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু, বাংলায় শুরু হল না ভ্যাকসিনেশন

Corona Vaccination: এদিন ভ্যাকসিনেশন শুরু হল না। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য রাজ্যস্তরে প্রস্তুতি চলছে।

সন্দীপ সরকার, কলকাতা: দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হল। তবে বুধবার বাংলার কোথাও তা শুরু হয়নি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি ক্ষেত্রে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে সোমবার।

করোনা মোকাবিলায় ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য সারা দেশে শুরু হল ভ্যাকসিনেশন। তবে ব্যতিক্রম বাংলা। সরকারি ক্ষেত্র হোক কী, বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম। বুধবার কোথাও শুরু হয়নি এই কর্মসূচি। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ১৮ ফেব্রুয়ারি কলকাতায় ভ্যাকসিন পাঠায় কেন্দ্র। ওইদিন ৩০ লক্ষ ৯৬ হাজার ৯০০ করবেভ্যাক্সের ডোজ পাঠানো হয়।  

বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভ্যাকসিন আসার পর, প্রায় ২৫ লক্ষ ডোজ জেলায় জেলায় বণ্টনও হয়েছে। তারপরেও এদিন ভ্যাকসিনেশন শুরু হল না। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, ১২ থেকে ১৪ বছর বয়সের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য রাজ্যস্তরে প্রস্তুতি চলছে। এজন্য আরও ২-৩ দিন সময় লাগবে।

গোটা রাজ্যে আনুমানিক ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। এই মুহূর্তে প্রথম ডোজ দেওয়ার মতোই ভ্যাকসিন আছে। সেইমতো সোমবার এই কর্মসূচি শুরু হতে পারে। স্বাস্থ্য ভবন যখন এই দাবি করছে, তখন বুধবার বাগবাজার সেন্ট্রাল স্টোরে গিয়ে দেখা গেল এই ছবি। জানা গেছে, কলকাতায় প্রায় ৬ লক্ষ ডোজ ভ্যাকসিন বণ্টন হয়নি। 

আরও পড়ুন, ইজরায়েলে মিলল করোনার নয়া প্রজাতি, কোভিড টেস্টের রিপোর্ট আসতেই উদ্বেগ

সরকারি ক্ষেত্রের পাশাপাশি, এদিন বেসরকারি জায়গাতেও ভ্যাকসিন দেওয়া হয়নি। এনিয়ে কী বলছে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন? পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া, "কত দাম হবে জানি না, বিষয়টি স্পষ্ট নয় তাই ভ্যাকসিন তুলিনি, সবকিছু হয়ে গেলেই ভ্যাকসিন তোলা হবে।" 

এদিকে, কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী, এদিন থেকে ষাটোর্ধ্বদেরও প্রিকশন ডোজ শুরু হয়েছে। কো-মর্ডিবিটি নেই, ষাটোর্ধব এমন ব্যক্তিরাও এই ডোজ নিতে পারবেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর তা নেওয়া যাবে।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget