এক্সপ্লোর

Covid Vaccine Update: ৩ জানুয়ারি কলকাতার ১৬টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন

Kolkata fights Coronavirus: বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। এবার সেটাই কার্যকর হতে চলেছে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ৩ জানুয়ারি কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৬টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৪ জানুয়ারি কলকাতা পুরসভার ১৬টি বরোর ৫০টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে কোভ্যাক্সিন। কলকাতায় ১৫ থেকে ১৮ বছর বয়সী আড়াই লক্ষ জনকে দেওয়া হবে কোভ্যাক্সিন, খবর কলকাতা পুরসভা সূত্রে।

এছাড়া আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১০ জানুয়ারি ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার ডোজ।

করোনার পাশাপাশি রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত হয়েছেন আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। তাঁদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে দু’জন কলকাতার এবং বাকি  দু’জন দমদম ও হাওড়ার বাসিন্দা। এক জন পূর্ব আফ্রিকার তানজানিয়ার বাসিন্দা।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ ওমিক্রন আক্রান্তের মধ্যে কারও মৃদু উপসর্গ রয়েছে। কেউ কেউ উপসর্গহীন। পাঁচজনই রয়েছেন হোম আইসোলেশনে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার ২২৫টি এবং গতকাল ৭০০টি নমুনা ওমিক্রন-পরীক্ষার জন্য পাঠানো হয়, যার রিপোর্ট এখনও আসেনি।

পশ্চিমবঙ্গে কি ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে? এই উদ্বেগ জোরাল হচ্ছে। ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ নিয়ে আজ স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক হয়। ওমিক্রন নিয়ে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা কীভাবে হবে? সে বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর। 

চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক জানিয়েছেন, ‘ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অবশ্যই উদ্বেগের বিষয়। এটা গোষ্ঠী সংক্রমণ। বিদেশে যাননি, এখানে থেকে আক্রান্ত হচ্ছেন, তার মানে এখানেও ভাইরাসটা ছিল। ভাইরাসটা ছড়াচ্ছে। অবিলম্বে সতর্ক করতে হবে।’

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget