এক্সপ্লোর

Cow Smuggling Case: গরুপাচার মামলায় ফের ইডির তলব, এবার অনুব্রত ঘনিষ্ঠ ২ ব্যবসায়ীকে

Anubrata Mondal: চলতি সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ দুই চালকল মালিককে তলব করল ইডি। চলতি সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ।

কাদের তলব:
ইডি সূত্রে দাবি, বীরভূমে ব্যবসায়ী সিদ্ধার্থ মণ্ডলের ৪টি ও ব্যবসায়ী সঞ্জীব মজুমদারের ২টি চালকল রয়েছে। দু’জনেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। গরুপাচার মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সাঁইথিয়ার যুব তৃণমূলের ব্লক সভাপতি ও চালকল ব্যবসায়ী সঞ্জীব মজুমদার। 

গরু পাচার মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল অনুব্রত মন্ডল। সম্প্রতি গরু পাচার মামলায়ও ইডিও গ্রেফতার করেছে অনুব্রতকে। তার আগে আসানসোল জেলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয়, বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় ৪ পাতার প্রশ্নপত্র নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। মূলত অনুব্রত মন্ডল এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত তথ্য় জানতেই প্রশ্ন করা হয়। কিন্তু অনুব্রত প্রশ্নের উত্তরে কিছু না জানানোয় তথ্য গোপনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। 

মেয়েকেও জিজ্ঞাসাবাদ:
পাশাপাশি, মামলা সংক্রান্ত কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী অফিসাররা। কদিন আগেই এই মামলায় দিল্লিতে অনুব্রত মন্ডলের মেয়েকে তলব করেছিল ইডি।  পাশাপাশি, তলব করা হয়েছিল অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টকেও। তাঁদের থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার কথাও ভাবছে ইডি, করা হচ্ছে তোড়জোড়ও।

'বুকে ব্যথা'
এরই মধ্যে রবিবার অসুস্থ বোধ করেন অনুব্রত মন্ডল। সূত্রের খবর, তাঁর বুকে ব্যথা অনুভূত হয়। তারপরেই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

গরুপাচার মামলায় প্রথমে তদন্ত শুরু করেছিল সিবিআই। তাদের হাতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এবং একটি বেসরকারি ব্যাঙ্কের বীরভূমের শাখাও তদন্তে জড়িয়ে যায়। ওই অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ টাকা জমা পড়ার তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। এরপরে এই মামলায় নেমেছে ইডিও। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও ওই মামলায় তদন্তে একাধিক লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মধ্যে অনেকেই অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ। এবার ইডির হাতেও কী নতুন কোনও তথ্য উঠে আসবে? সেদিকেই নজর রাজ্য-রাজনীতির।

আরও পড়ুন: ১০০ দিনের কাজ প্রকল্পে একাধিক দুর্নীতি, আদালতে সরব শুভেন্দু  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget