এক্সপ্লোর

Anubrata Mondal Update: ‘অক্সিজেনের প্রয়োজন হতে পারে' ফের জামিনের আর্জি অনুব্রতর

Cow Smuggling Case: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন। বাড়িতে রেখে চিকিৎসার নির্দেশের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আসানসোল: ফের জামিনের আবেদন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। আদালতে জামিনের আবেদন জানালেন অনুব্রতর আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আবেদন। বাড়িতে রেখে চিকিৎসার নির্দেশের জন্য আদালতে আবেদন করা হয়েছে। এদিন আদালতে আইনজীবী বলেন, “অক্সিজেনের প্রয়োজন হতে পারে অনুব্রত।’’এজলাসে আনা হল অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার। অনুব্রতর পাশে রাখা আছে অক্সিজেন সিলিন্ডার।

ফের জামিনের আবেদন অনুব্রত মণ্ডলের: আজই শেষ হচ্ছে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলের সিবিআই হেফাজতের মেয়াদ। ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করার জন্য অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসানসোলে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। এদিন আদালতে পেশের পর অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজত চাইল সিবিআই। সূত্রের খবর, সিবিআই ১৪ দিনের সিবিআই হেফাজতে থাকাকালীন তদন্তকারীদের সঙ্গে খুব একটা সহযোগিতা করেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতর আইনজীবী এদিন আদালতে বলেন, "আমার মক্কেলের বয়স ৬৫, সিওপিডি সহ অনেক শারীরিক সমস্যা। শর্তাধীন জামিন দেওয়া হোক। আদালতে সওয়াল অনুব্রতর আইনজীবীর। জামিন না দিলে ৪৮ ঘণ্টা পরপর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্সের আবেদন।''

এদিন আদালতে সওয়াল জবাব পর্বে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, “সিবিআই এখনও তেমন কোনও তথ্যপ্রমাণ পায়নি। শুধু সন্দেহের বশে হেফাজতে চেয়েছে সিবিআই। অনুব্রতকে নিশানা করে তদন্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অনুব্রত একটা দল করে বলে তাঁকে নিশানা করা হচ্ছে। পশুহাট থেকে গরু কিনে সীমান্ত পার করা হলে আমার মক্কেলের ভূমিকা কোথায়? সীমান্ত দিয়ে গরু পাচার হলে তার দায়িত্ব বিএসএফের। আমার মক্কেল যে সেফ প্যাসেজ করে দিতেন, এর কোনও প্রমাণ নেই। শুধু একজন বিএসএফ কমান্ডান্টকে গ্রেফতার করা হয়েছে, আর কেউ গ্রেফতার হয়নি। সায়গল হোসেনের কোটি কোটি টাকার সম্পত্তি থাকলে আমার মক্কেলের কী দোষ?’’

বুধবারে এই সওয়াল জবাব পর্বে ফের একবার উঠে এসেছে প্রভাবশালী তত্ত্ব। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি, জামিন পেলে প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে। একজন রাজনৈতিক দলের জেলা সভাপতি, যিনি এতটাই প্রভাবশালী যে সরকারি হাসপাতালের চিকিৎসক বাড়িতে গিয়ে চিকিৎসা করাচ্ছেন। এমনকী ১৪ দিনের বেড রেস্টের কথাও লিখিয়ে নিয়েছেন। সিবিআই আদালতে আরও দাবি করেছে, "এটা একটা চেন বিজনেস, একজন নয়, অনেকে জড়িত। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে। এই কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। গোটা কেলেঙ্কারিতে পরিবহণের ভূমিকা উল্লেখযোগ্য। গরুপাচারের ক্ষেত্রে আমরা অনেকের জবানবন্দি রেকর্ড করেছি। সেখানেই প্রধান নাম উঠে এসেছে অনুব্রতর। বিএসএফের ভূমিকা নিয়েও সিবিআই তদন্ত করছে, একজন গ্রেফতার হয়েছে। অনেক সরকারি কর্মচারীর ভূমিকা পেয়েছে সিবিআই। হাট থেকে গরু নিয়ে গিয়ে সীমান্তে পাচার করা হয়েছে।''

আরও পড়ুন: Cattle Smuggling Case: 'হিসাব বহির্ভূত সম্পত্তি পাওয়া গেলে পেনাল্টি দেব', আদালতে সিবিআই-কে কার্যত চ্যালেঞ্জ অনুব্রতর

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget