এক্সপ্লোর

Buddadeb Bhattacharyya Death: "যাঁরা সুস্থভাবে রাজনীতি করেন বুদ্ধদার চলে যাওয়া তাঁদের কাছে বড় ক্ষতি", স্মৃতিচারণ অশোক ভট্টাচার্যের

Ashok Bhattacharyya On Buddadeb Bhattacharyya: বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু যাঁরা সৎভাবে রাজনীতি করেন তাঁদের জন্য অত্যন্ত ক্ষতির বিষয়। আজ এই মন্তব্যই করলেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য।

কলকাতা: "যাঁরা সুস্থভাবে রাজনীতি করেন বুদ্ধদার চলে যাওয়াটা তাঁদের কাছে বড় ক্ষতি।" বৃহস্পতিবার এই মন্তব্যই করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের (Ashok Bhattacharyya) ঘনিষ্ঠ ও রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভটাচার্য (CPI(M) leader Ashok Bhattacharyya)।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise: একতলার স্যাঁতস্যাঁতে ঘরে ঠাসা বই আর ছবি, কেমন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের এক চিলতে বাড়ি?

এপ্রসঙ্গে তিনি বলেন, "বুদ্ধদা অনেক বার অসুস্থ হয়েছেন আবার সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছেন। কিন্তু, এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি আর বাড়ি ফিরে এসেননি। এবার আর চিকিৎসার কোন সুযোগই দেননি তিনি। যাঁরা সুস্থ রাজনীতিতে বিশ্বাস করেন বুদ্ধদার চলে যাওয়াটা তাঁদের কাছে বিরাট ক্ষতির। শুধু এটা সিপিএমের ক্ষতি নয়।"


Buddadeb Bhattacharyya Death:

শিলিগুড়িকে বুদ্ধদেব ভট্টাচার্য কতটা গুরুত্ব দিতেন? এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "শিলিগুড়ি, জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের সমস্যার সঙ্গে বুদ্ধদা অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন। একসময় দার্জিলিঙের ইনচার্জও ছিলেন তিনি। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। যতবার আমি শিলিগুড়ি থেকে কলকাতা যেতাম ততবার আমাকে এখন থেকে কমলালেবু ও বরোলি মাছ নিয়ে যেতে বলতেন। কিন্তু এবারই আমি কমলালেবু নিয়ে যেতে পারেনি।" 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, স্মৃতিচারণ বিরোধীদের

পুরনো দিনের স্মৃতিচারণা করে তিনি আরও বলেন, "আমি যখন প্রথম মন্ত্রী হই তখন দফতরের কাজ আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিলেন বুদ্ধদা। ফাইল কীভাবে লিখতে হয় তা ছোট ভাইয়ের মতো দেখিয়ে দিতেন। মুখ্যমন্ত্রীর মতো অত গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও কীভাবে ফাইল লিখতে হয় তা নিজের ছোট ভাইয়ের মতো শিখিয়ে দিতেন। এমনতি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামাল দেওয়ার সময় খুবই সাধারণভাবে জীবন যাপন করতেন তিনি। শিলিগুড়িতে কোনও কাজ থাকলে আমার বাড়িতে এসেই উঠতেন। আমার প্রয়াত স্ত্রী শুক্লা ভট্টাচার্যকে নিজের বোনের মতো দেখতেন আর এখানে এলে তাঁর হাতে রান্না করা খবর খেতেন। আমাদের বাড়িতে যখন আসতেন তখন একটি ব্যাগে করে মাত্র একটা পাঞ্জাবিই আনতেন। তাঁর কর্মকাণ্ডের জন্য আজকেরই এই পশ্চিমবঙ্গ তাঁকে ছাড়া ভাবাই যায় না। আজকে তাঁর মৃত্যু শুধু সিপিএম দলের জন্য ক্ষতি নয়। সারা রাজ্য তথা দেশের সৎ রাজনীতিবিদদের জন্য অত্যন্ত দুঃখজনক ও ক্ষতির দিন। আজকে সকালে উঠে বুদ্ধবাবুর মৃত্যুর খবর পেয়ে আমি অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়েছি। এমন খবর যে পাব তা আশাই করতে পারেনি।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget