এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, স্মৃতিচারণ বিরোধীদের

OPPOSITION On Buddhadeb Bhattacharjee death: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর ভাবে শোকাহত হয়ে পড়েছেন ভারতের বিভিন্ন রাজনৈত্ক দলগুলির নেতা-নেত্রীরা।

কলকাতা: দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশের রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে সবাই দুঃখ প্রকাশ করেছেন বুদ্ধবাবুর মৃত্যুতে।

নিজের এক্স হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আচমকা প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁকে বেশ কয়েক বছর ধরে চিনতাম। তিনি যখন অসুস্থ ছিলেন তখন তাঁকে দেখার জন্য গত কয়েক বছরে আমি বেশ কয়েকবার তাঁর বাড়িতে গেছিলাম। শোকের এই পরিবেশে আমি মীরাদি ও সুচেতনাকে আন্তরিক সমবেদনা জানাই।

নিজের এক্স হ্যান্ডেলে আন্তরিক সমবেদনা ব্যক্ত করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে টুইট করেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। নিজের রাজনৈতিক কর্মজীবনে গত পাঁচ দশক ধরে মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি। 

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত শোকাহত। বুদ্ধদের ভট্টাচার্য স্বর্গালোকের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও গুণমুদ্ধদের জন্য আমার গভীর সমাবেদনা রয়েছে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করেন, বুদ্ধবাবু জনসেবার ক্ষেত্রে একজন পৃথিকৎ ছিলেন। ৫০ বছর ধরে তিনি বিধায়ক, মন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে একটি জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।  তাঁর সাধারণত্ব, বাংলা সাহিত্য ও সম্প্রদায়ের প্রতি অবদান চিরকালীন ছাপ রেখে গেছে। 

পশ্চিমবঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের খবর। পাশাপাশি যে সমস্ত সাধারণ মানুষ ও শ্রমিকদের জন্য চিন্তা করেন তাঁদের জন্য একটা খুবই দুঃখ বিষয়। তিনি একাধারে ভালো প্রশাসক, সৎ মানুষ, আক্রমণাত্বক ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তাঁর মতো নেতার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত ক্ষতির। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Malda News: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget