এক্সপ্লোর

CPIM State Conference: নতুন সম্পাদক হওয়ার দৌড়ে কে? আজ থেকে শুরু সিপিএমের রাজ্য সম্মেলন

ভোটের পরাজয় থেকে জোট, এই প্রশ্নে উত্তপ্ত আলোচনার সম্ভাবনা সম্মেলনে। আলোচনায় উঠে আসতে পারে সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকাও।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আজ থেকে শুরু সিপিএমের ৩ দিনের রাজ্য সম্মেলন (CPIM State Conference)। ভোটের পরাজয় থেকে জোট, এই প্রশ্নে উত্তপ্ত আলোচনার সম্ভাবনা সম্মেলনে। আলোচনায় উঠে আসতে পারে সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকাও। রাজ্য কমিটিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা। বয়সের কারণে রাজ্য কমিটিতে নাও থাকতে পারেন সূর্যকান্ত, বিমান, রবীন দেবরা। সূত্রের খবর, নতুন সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীদীপ ভট্টাচার্য। 

আজ সকাল ১০টা নাগাদ পতাকা উত্তোলন করে রাজ্য সম্মেলন শুরু হয়। এবারের রাজ্য সম্মেলন যখন শুরু হচ্ছে সেই সময় সাংগঠনিক অবস্থা এবং সংশোধিত রাজনীতিতে দলের অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে একটাও আসন পায়নি সিপিআইএম। পুরসভা নির্বাচনগুলিতেও খুবই খারাপ পরিস্থিতি। যদিও শতাংশের হিসেবে ভোটের হার বেড়েছে। কেন সংগঠন এই জায়গায় এসে পৌঁছল? তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবারের রাজ্য সম্মেলনে। বিভিন্ন জেলার প্রতিনিধিরা এই প্রসঙ্গ তুলে ধরবেন। এই প্রসঙ্গ উঠলে জোটের প্রসঙ্গও উঠবে। অর্থাৎ কখনও কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করা, আবার কখনও কংগ্রেসকে ছেড়ে এককভাবে নির্বাচনে লড়াই করেছে সিপিআইএম। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই, আবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে লড়াই  করেছে সিপিআইএম। গত বিধানসভা নির্বাচনে তার সঙ্গে যুক্ত হয়েছে আইএসএফ।

বারবার দল একেক রকমভাবে এগিয়েছে, তা নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করা হবে। পাশাপাশি রাজ্য নেতৃত্বের ভূমিকার কথাও উঠে আসতে পারে। ইতিমধ্যে জেলা স্তরে যে সম্মেলন হয়েছে, সেখানে রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে কাঁটাছেঁড়া হয়েছে। নিচুতলার কর্মীদের বক্তব্য যখন তারা আক্রান্ত হন, মার খান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যখন সমস্যায় পড়েন তখন রাজ্য নেতৃত্বকে পাশে পাওয়া যায় না। এবছর রাজ্য কমিটিতেও বড় রদবদল হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীদীপ ভট্টাচার্য। বয়সের কারণে রাজ্য কমিটিতে নাও থাকতে পারেন সূর্যকান্ত, বিমান, রবীন দেবরা। 

আরও পড়ুন: Jhalda Murder Update: কাউন্সিলর তপন কান্দুকে খুনের প্রতিবাদ, আজ বনধের ডাক কংগ্রেসের

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget