এক্সপ্লোর

CPIM: ‘পাহারায় পাবলিক’, নতুন কর্মসূচি ঘোষণা সিপিএমের

সিপিএমের দাবি, যেসব অভিযোগ জমা পড়বে, দলীয় স্তরে তার অনুসন্ধান করা হবে। তারপর দলের ওয়েবসাইটে সেইসব তথ্য ধারাবাহিকভাবে প্রকাশ্যে আনা হবে।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ‘পাহারায় পাবলিক’, নতুন কর্মসূচি ঘোষণা সিপিএমের (CPIM)। ভাদু শেখদের মতো তৃণমূল নেতা (TMC leader), অল্পদিনের মধ্যে যাঁদের প্রভাব প্রতিপত্তি চোখে পড়ার মতো বেড়েছে, তাঁদের চিহ্নিত করে সর্বসমক্ষে আনাই এই কর্মসূচির লক্ষ্য। দাবি রাজ্যের প্রাক্তন শাসকদলের। এ নিয়ে অবশ্য কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

সিপিএমের কর্মসূচি: রামপুরহাটের বগটুইয়ে নৃশংস হত্যাকাণ্ডের পর কেটে গিয়েছে ১০ দিন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। নিহত তৃণমূল নেতা ভাদু শেখ এবং ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের বিশাল বাড়ি। প্রভাব প্রতিপত্তি ও অল্প দিনের মধ্যেই ফুলে ফেঁপে ওঠা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। এই আবহে নতুন কর্মসূচি নিল সিপিএম। যার পোশাকি নাম ‘পাহারায় পাবলিক’।

অভিযোগের পদ্ধতি: সাধারণ মানুষ থেকে দলীয় স্বেচ্ছাসেবকদের গ্রাম পাহারার জন্য আহ্বান জানিয়ে সিপিএমের সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন ফেসবুকে লেখেন, “রাজ্য জুড়ে তৃণমূলী নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়াররা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে, আপনার অঞ্চলে ভাদু শেখের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূল নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি ফিলাপ করে জমা দিন।‘’ একটি ফর্মও শেয়ার করেছেন সূর্যকান্ত মিশ্র। যার মধ্যে কোন নেতার বিরুদ্ধে অভিযোগ, কী অভিযোগ, তাঁর পূর্বের পেশা কী ছিল--এরকমই নানা তথ্য জানাতে বলা হয়েছে। সিপিএমের তরফে বলা হয়েছে, যিনি অভিযোগ পাঠাবেন, তাঁর নাম-পরিচয় গোপন রাখা হবে।

এবিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “এত টাকার মালিক হল কী করে? তা আমরা খুঁজে বের করব।‘’ এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এবিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “৩৪ বছর ধরে ওরা তো জানে কাদের আঙুল ফুলে কলাগাছ হয়েছে।’’ সিপিএমের দাবি, যেসব অভিযোগ জমা পড়বে, দলীয় স্তরে তার অনুসন্ধান করা হবে। তারপর দলের ওয়েবসাইটে সেইসব তথ্য ধারাবাহিকভাবে প্রকাশ্যে আনা হবে।

আরও পড়ুন: DA Increase: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, আন্দোলনের হঁশিয়ারি একাধিক কর্মী সংগঠনের

সেরা শিরোনাম

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget