এক্সপ্লোর

Opposition Alliance: "বিজেপির সঙ্গে গোপন সমঝোতা আছে", জোট-প্রশ্নে মমতাকে বিঁধল কংগ্রেস-সিপিএম

Mamata Banerjee: বাংলায় 'INDIA' জোট 'ভাঙলেন' মমতা বন্দ্য়োপাধ্য়ায় । জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করবে না তৃণমূল

আশাবুল হোসেন, সুনীত হালদার করুণাময় সিংহ, কলকাতা : বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করবে না তৃণমূল। সাফ জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। বললেন, বাংলায় একা চলব। মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও বিজেপির গোপন বোঝাপড়া, এই ভাষাতেই কটাক্ষ করেছে কংগ্রেস। সিপিএম আবার বলছে, এবার ধীরে এগোবে ED-CBI। I.N.D.I.A জোট এমন একটি নৌকা, যার কোনও নাবিক নেই, কটাক্ষের সুর বিজেপি রাজ্য সভাপতির গলায়।

বাংলায় 'INDIA' জোট 'ভাঙলেন' মমতা বন্দ্য়োপাধ্য়ায় । জানিয়ে দিলেন কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করবে না তৃণমূল। বাংলার ৪২টি আসনে তৃণমূল একাই লড়বে। কংগ্রেসের ওপর ক্ষোভ ঝরে পড়ল তৃণমূল নেত্রীর। তিনি বলেন, "আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। কিন্তু এখন কোনও চর্চা নেই, মিথ্য়া কথা, একেবারেই ভুল। মিথ্য়াটা আমি বলব না, সম্পূর্ণ ভুল।" 

তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাশমুন্সি বলেন, "আমরা জানি তাঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) সঙ্গে বিজেপির গোপন সমঝোতা আছে। এতদিন তিনি INDIA-তে ছিলেন, হঠাৎ করে তাঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) মত বদলে দিলেন, এর থেকেই প্রমাণিত বিজেপির সঙ্গে তাঁর (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) সমঝোতা রয়েছে।"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এখন বোঝা যাচ্ছে বোধহয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে, ইডি-সিবিআইকে অভিষেককে ছাড় দেওয়া হবে, সেজন্য় ইডি-সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, অভিষেকের কাছে যাচ্ছে না। অভিষেক ব্য়ানার্জি নিয়ে এত তড়পাচ্ছিল বিজেপির যে সমস্ত নেতারা রাজ্য়ের, তাঁরাও কেউ কোনও কথা বলছেন না।"

গতবছর, ১৯ ডিসেম্বর দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে সনিয়া গান্ধীর পিছু পিছু বৈঠক-কক্ষে পৌঁছতে দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে।
বৈঠকে রাহুল গান্ধীর পাশে দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। সূত্রের দাবি, সেই বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রস্তাব দেন লোকসভা ভোটে ৫৪৩টা আসনের মধ্য়ে কংগ্রেস ৩০০ আসনে লড়ুক। ২৪৫টা আসন বাকি শরিকদের ছেড়ে দিক। আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ২টো আসন দিতে চাই। কংগ্রেস মেঘালয়ে আমাদের একটা আসন ছেড়ে দিক।

পরদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দয়ায় লড়তে চাই না। এপ্রসঙ্গে তৃণমূলনেত্রীর বক্তব্য,
"ভোটটা কারও নিজের একার নয়, আঞ্চলিক দলগুলো আমরা এক থাকব। আমরা তো বলেছি, ৩০০ সিটে একা লড়াই করুক। আঞ্চলিক দল বাদবাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে, তাহলে সেখানে আমরা বুঝব অন্যরকম।"

এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "I.N.D.I.A জোট এমন একটি নৌকা, যার কোনও নাবিক নেই। না নেতা আছে, না নীতি আছে। তো স্বাভাবিকভাবে সেই নৌকা কোথাও না কোথাও গিয়ে ধাক্কা মারে, যেখানে পৌঁছনোর সেখানে পৌঁছয় না।"

রাজনীতিতে কে কখন কার সঙ্গে...কার সঙ্গে প্রকাশ্য়ে, কার সঙ্গে গোপনে...এ বোঝা দায়।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget