এক্সপ্লোর

Partha Chatterjee : 'চোর তাড়াও, বেহালা বাঁচাও', বিধায়ক পদ থেকে পার্থকে সরানোর দাবি তুলে পথে CPM

Partha Chatterjee : বার্ধক্য ভাতা, স্কলারশিপ, কন্যাশ্রী, বিধবাভাতা, দুয়ারে সরকার, বিভিন্ন কাজে বিধায়কের সহায়তা প্রয়োজন হয়। সেই সব কাজ থমকে যাচ্ছে বলে অভিযোগ বাম সমর্থকদের। 

অনির্বাণ বিশ্বাস, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বেহালা পশ্চিম ( Behala West ) বিধানসভা কেন্দ্রের ( West Bengal Assembly )  বিধায়ক পদে পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) অপসারণের দাবিতে পথে নামল সিপিএম ( CPM ) । 'চোর তাড়াও, বেহালা বাঁচাও' স্লোগান তুলে এবার বাড়ি বাড়ি গেলেন বাম কর্মী, সমর্থকরা। বিলি করলেন লিফলেট। 

বার্ধক্য ভাতা, স্কলারশিপ, কন্যাশ্রী, বিধবাভাতা, দুয়ারে সরকার, বিভিন্ন কাজে বিধায়কের সহায়তা প্রয়োজন হয়। সেই সব কাজ থমকে যাচ্ছে বলে অভিযোগ বাম সমর্থকদের। 

 সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে লিফলেটে লেখা হয়েছে, 'আস্ত শিক্ষা দফতরটাই গারদের ভিতরে দাগী দুষ্কৃতীদের সঙ্গী। বেহালা  পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি।' সিপিএমের প্রশ্ন, 'এই অবস্থায় বিধায়কের শংসাপত্র ও অন্যান্য জরুরি পরিষেবা পেতে বেহালার মানুষ কী প্রেসিডেন্সি জেলের দরজায় মাথা ঠুকবেন? বিধায়ক তহবিলের টাকা সরকারি কোষাগারে পড়ে নষ্ট হোক, বেহালার উন্নয়ন স্তব্ধ হয়ে যাক, তা সাধারণ মানুষ চান না। এর প্রেক্ষিতে বিধায়ক পদে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে সিপিএমের তরফে লিফলেট বিলি করা হচ্ছে। ' 

নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam ) মামলায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee )  দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ ও সোনা ও হিরের অলঙ্কার উদ্ধার এবং তাঁর গ্রেফতারির ৬ দিন পর, পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee )  মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দল থেকে তাঁকে সাসপেন্ডও করা হয়! যদিও আজও পর্যন্ত দলের বিরুদ্ধে একটিও কথা বলা তো দূরে থাক, দলের পক্ষেই বারবার মন্তব্য করে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছে দলেরই একাধিক নেতা। বিধায়ক পদে এখনও রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিধায়কের সাহায্যথেকে বঞ্চিতই থাকতে হবে তাঁর এলাকার মানুষকে। তাই বিধায়ক পদ থেকে পার্থকে অবসারণের দাবি শনিবার পথে নামল সিপিএম। স্লোগান উঠল, 'চোর তাড়াও, বেহালা বাঁচাও'

বিরোধীরা বঙ্গে ক্রমাগত দুর্নীতি অস্ত্রে আঘাত হানছে রাজ্যের শাসক দলের উপর। এই পরিস্থিতিতে দুদিন আগে দল থেকে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয় । 

আরও পড়ুন :                             

শান্তনু ঘনিষ্ঠ আকাশকে প্রশ্ন ইডির, ফ্ল্যাট-বাগানবাড়ি-গেস্ট হাউস নতুন করে মিলল বিশাল সম্পত্তির হদিশ

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget