এক্সপ্লোর

Shantanu Banerjee : শান্তনু ঘনিষ্ঠ টিএমসিপি নেতাকে প্রশ্ন ইডির, ফ্ল্যাট-বাগানবাড়ি-গেস্ট হাউস নতুন করে মিলল বিশাল সম্পত্তির হদিশ

নিয়োগ-দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান ইডি-র। বলাগড়ের গেস্টহাউস, চুঁচুড়ার ফ্ল্যাট, ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার তালাবন্ধ বাড়িতেও আধিকারিকরা।

সুকান্ত মুখোপাধ্যায়, আবীর দত্ত, হুগলি :  নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banerjee ) বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে ( Hooghly )  অভিযান শুরু করল ইডি ( ED ) । 

স্ত্রী প্রিয়ঙ্কার নামে বিরাট সম্পত্তি 
সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই সংস্থারই কর্মী ছিলেন শান্তনু। এদিন ব্যান্ডেলের তালাবন্ধ বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। স্থানীয়দের দাবি, কালো কাচ ঢাকা গাড়িতে চড়ে এখানে অনেকেই আসতেন। তবে শেষবার এমনটা ঘটেছিল মাসছয়েক আগে। কারা আসতেন শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে, তা অবশ্য এখনও অজানা।

গেস্ট হাউসে হানা
একইসঙ্গে বলাগড়ের চাঁদরায় শান্তনুর একটি গেস্ট হাউসে হানা দেয় ইডি। গঙ্গার ধারে ১০ কাঠা জমির ওপর এই গেস্ট হাউস। তালা ভেঙে সেখানে ঢুকে এদিন তল্লাশি শুরু করেন ইডি-র অফিসাররা। বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। স্থানীয়দের দাবি, শান্তনু গ্রেফতার হওয়ার ২ দিন পর, দুই ব্য়ক্তি ২টি বাইকে চড়ে এসে কালো ব্যাগে করে এই গেস্ট হাউস থেকে কাগজপত্র নিয়ে যায়।                  

আরও পড়ুন :

শান্তনুর স্ত্রী ও কুন্তলের পার্টনারশিপ সংস্থা ! ED র নজরে এখন বাকি ২ অংশীদার, তারা কারা ?

শান্তনু ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ

এরপর শান্তনু ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশের বলাগড়ের বাড়িতে যান ইডি-র আধিকারিকরা। শান্তনুর গেস্ট হাউসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিরাট কলেজের প্রাক্তন জিএস ছিলেন শান্তনু ঘনিষ্ঠ টিএমসিপি নেতা সুপ্রতিম। বর্তমানে তিনি নিজের  কলেজেরই অস্থায়ী কর্মী। 

 শান্তনুর একটি ফ্ল্যাটেও হানা                            
চুঁচুড়ার জগুদাসপাড়ায় শান্তনুর একটি ফ্ল্যাটেও হানা দিয়েছেন ইডি-র অফিসাররা। ফ্ল্যাটের চাবি খুঁজতে প্রোমোটার অয়ন শীলের বাড়িতে যান তাঁরা। ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই শান্তনুর ২০টি সম্পত্তির হদিশ মিলেছে। যার দাম ১০-১৫ কোটি টাকা। শান্তনুর ২৫টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ছিল বলে ইডি-র দাবি। 

সেরা শিরোনাম

TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget