এক্সপ্লোর

Jagdeep Dhankhar : ' বিজেপি-তৃণমূল আলোচনা করেই ধনকড়কে প্রার্থী' , বিস্ফোরক সেলিম

' বিজেপি-তৃণমূল দার্জিলিঙের বৈঠকে আলোচনা করেই জগদীপ ধনকড়কে উপ রাষ্ট্রপতিপদে প্রার্থী করেছে। ' বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সনৎ ঝা, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা :  উপরাষ্ট্রপতি নির্বাচন ( Vice President Election ) নিয়ে নানা অঙ্কের জল্পনা বাতাসে ভাসছে। সেই জল্পনাকে দ্বিগুণ করে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ( Kunal Ghosh ) বললেন, ‘জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)  আদি বিজেপি নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) ফ্যান।’ আবার সিপিএম সরাসরি অভিযোগ করছে, যে তৃণমূল-বিজেপি আঁতাঁত করেই জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। 

তৃণমূল-বিজেপি আঁতাঁতের বিস্ফোরক অভিযোগ
বিজেপি সমর্থিত NDA’র প্রার্থী জগদীপ ধনকড়? না কি কংগ্রেস সহ ১৭ বিরোধী দলের সম্মিলিত প্রার্থী মার্গারেট আলভা?  উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়। আর এই প্রেক্ষাপটেই তৃণমূল-বিজেপি আঁতাঁতের বিস্ফোরক অভিযোগে সরব হল সিপিএম।

' বিজেপি-তৃণমূল দার্জিলিঙের বৈঠকে আলোচনা করেই জগদীপ ধনকড়কে উপ রাষ্ট্রপতিপদে প্রার্থী করেছে। ' বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অভিযোগের একই সুর কংগ্রেসের লোকসভা নেতা অধীর চৌধুরীর গলাতেও। 

দার্জিলিং-এ মুখ্যমন্ত্রী - ধনকড় সাক্ষাৎ 
১৩ জুলাই পাহাড়ে যান জগদীপ ধনকড়। বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্য সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন।  তারপর সমতল থেকে পাহাড়ে উঠে রাজভবনে পৌঁছন। পাহাড়ে আগে থেকেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
সূত্রের খবর, দার্জিলিংয়ের রাজভবনে মুখ্যমন্ত্রীকে চা খাওয়ার আমন্ত্রণ জানান জগদীপ ধনকড়। সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। আগে থেকেই সেখানে ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী ও মোদি-অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন সেনাপতি হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার রাজভবনে প্রায় আড়াই ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী।

শনিবার উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বিজেপি । রবিবার কংগ্রেস, সিপিএম, এনসিপি সহ ১৭টি বিরোধী দল তাদের প্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণা করে। কিন্তু, অনুপস্থিত থাকে তৃণমূল।
এই প্রেক্ষাপটেই দার্জিলিংয়ের রাজভবনে জগদীপ ধনকড়, হিমন্ত বিশ্বশর্মা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে সিপিএমের পাশাপাশি আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। 

বাম - কংগ্রেসের প্রশ্ন 

মহম্মদ সেলিম প্রশ্ন তোলেন, ' আড়াই ঘণ্টা ধরে কী আলোচনা হয়েছে? সে বিষয়ে চুপ কেন? ' অধীর চৌধুরী বলেন, ' দার্জিলিংয়ের বৈঠক থেকেই তো সব স্পষ্ট। মমতা গেলেন, রাজ্যপাল গেলেন, অসমের মুখ্যমন্ত্রী গেলেন। ... আমরা প্রথম থেকে বলে আসছি, রাজ্যপাল রাজ্যের সংঘাত লোক দেখানো। ' 

তৃণমূল সূত্রে খবর, ২১ জুলাই, বিকেলে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাকে সমর্থন করা হবে, তা নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget