এক্সপ্লোর

Sujan Chakraborty: এখনও বলেননি টাটাকে সিঙ্গুরছাড়া করতে ধর্নায় বসেন বুদ্ধদেবই, মমতাকে তীব্র কটাক্ষ সুজনের

Mamata Banerjee: বুধবার শিলিগুড়িতে দবের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শিল্পায়নের প্রশ্নে সিঙ্গুর প্রসঙ্গের কথা উঠে আসে মমতার মুখে।

কলকাতা: আগামী বছরের গোড়াতেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। তার আগে দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছে বিরোধীরা। সেই আবহে এ বার খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যে ঘিরে চরমে উঠল তরজা। তিনি নন, টাটাকে (TATA) সিপিএম (CPM) তাড়িয়েছে বলে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সেই নিয়ে মমতাকে তীব্র আক্রমণ করতে নেমে পড়েছেন বিরোধী শিবিরের নেতারা। তাঁকে 'মিথ্যেবাদী' বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ।

সিঙ্গুর মন্তব্য নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ সুজনের

বুধবার শিলিগুড়িতে দবের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শিল্পায়নের প্রশ্নে সিঙ্গুর (Singur Movement) প্রসঙ্গের কথা উঠে আসে মমতার মুখে। তিনি বলেন, "কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছেন যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, এখন টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি।" 

মমতা এই মন্তব্য করার পরই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। একযোগে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) তীব্র কটাক্ষ করেন মমতাকে। তিনি বলেন, "মিথ্যায় একেবারে ডিলিট করেছেন, ঘটনাক্রমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। উনি যেটা বলেননি এখনও, তা হল, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর জন্য ধর্নায় বসেছিলেন বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharjee)। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন, যাতে কোনও ভাবেই সিঙ্গুরে কারখানা গড়তে না পারে টাটা। তার জন্য বুদ্ধবাবুর নেতৃত্বে রাজ্যের বামপন্থীরা, সাধারণ মানুষ ভাঙচুর চালান।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম', শিলিগুড়িতে বললেন মমতা

সিঙ্গুর থেকে বিদায় নেওয়ার সময় টাটার স্বগতোক্তিও মমতাকে স্মরণ করিয়ে দেন সুজন। তিনি বলেন, "টাটা শুধু ভুল করে ফেলেছিল যে, 'কপালে বন্দুক ঠেকালে কী করব!' সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেই বলেছিল, তা বোধহয় মনে নেই ওঁর। এত প্রখর স্মৃতিশক্তি, তাও মনে নেই। এত মিথ্যা কথা বলা কারও পক্ষে সমীচীন নয়, একজন মহিলার পক্ষে তো নয়ই, যিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার সর্বনাশ করেছেন উনি। বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ছিল টাটার ওই কারখানা।"

সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম, দাবি মমতার

উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল তৈরি করলেও, জননেত্রী হিসেবে মমতাকে বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠা দেয় সিঙ্গুর জমি আন্দোলনই। সেখানে টাটা সংস্থার ন্যানো গাড়ির কারখানা তৈরিকে কেন্দ্র করে যে অশান্তির আবহ তৈরি হয়, তাকে বৃহত্তর আন্দোলনের আকার দেন মমতাই। আর সেই আন্দোলনই তাঁকে পৌঁছে দেয় বাংলার মসনদে। তার জন্য যদিও বার বার আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। সিঙ্গুর পর্বের জন্যই বাংলায় শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না বলে দাবি করে থাকেন বিরোধীরা। সম্প্রতি যদিও টাটা-র সঙ্গে সেতুবন্ধনে প্রয়াসী হয়েছে মমতা। 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget