এক্সপ্লোর

Tanmay Bhattacharya Suspended: দ্বিতীয়বার সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য

Tanmay Bhattacharya: প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, পরে ফের সাসপেন্ড প্রাক্তন বিধায়ক।

কলকাতা: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ। দ্বিতীয়বার সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময়কে সাসপেন্ড করল সিপিএম। 

সাসপেনশন প্রত্যাহারের ১ সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড। প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, পরে ফের সাসপেন্ড প্রাক্তন বিধায়ক। তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করল সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হয় তন্ময়কে। দলীয় তদন্ত শেষের পর তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম। সংশ্লিষ্ট কমিটির তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে ফের বর্ষীয়ান সিপিএম নেতাকে সাসপেন্ড করল দল। ৬ মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে।

গত ২৭ অক্টোবর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। মহিলা সাংবাদিক দাবি করেন, ওইদিন তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে ফেসবুক লাইভেও সরব হন মহিলা সাংবাদিক। অভিযোগকারী সাংবাদিক বলেন, "অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।''

আর এরপরই পদক্ষেপ করে আলিমুদ্দিন স্ট্রিট। প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়। সিপিএম নেতাকে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বরানগর থানাও। প্রায় দেড়মাস পর চলতি মাসে সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের ওপর থেকে সাসপেনশেন তুলেও নিয়েছিল আলিমুদ্দিন। গত শনিবার জেলা সিপিএমের হোয়াটস্অ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Panagarh News: আর্মি বেসে গ্রেফতার সন্দেহভাজন, উদ্ধার ৫টি মোবাইল, চাঞ্চল্য পানাগড়ে

সেরা শিরোনাম

TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget