এক্সপ্লোর

Crocodile News: দীর্ঘ চেষ্টার পর ধরা পড়ল কুমির, স্বস্তি মাছ চাষীদের

Minakhan News: দিনের বেলা গ্রামে ঢুকে ছাগল খেয়ে নিচ্ছিল আর রাতে মাছের ভেড়িতে মাছ। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সেই কুমিরটা ধরল মৎসজীবীরা

সমীরণ পাল, মিনাখাঁ: দীর্ঘ চেষ্টার পর মাছ চাষীদের জালে ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি কুমির (Crocodile)। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মৎস্যজীবীরা। 

আরও পড়ুন: Dilip Ghosh: রাজ্য সভাপতির পদ নিয়ে গুঞ্জন, সেই আবহেই বিধানসভায় দিলীপের জন্মদিন পালন শুভেন্দুর, নেপথ্যে কোন অঙ্ক?

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ডাঙ্গাপাড়া এলাকার বিদ্যাধরী নদীতে গত কয়েক দিন ধরে একটি কুমির দেখতে পাচ্ছিলেন গ্রামবাসী ও নৌকার মাঝিরা। তারপর থেকে আতঙ্কে ছিলেন মৎস্যজীবীরা। ওই কুমিরটিকে কখনও নদীর চরে আবার কখনও বিদ্যাধরীর শাখা নদীর তীরে রোদ পোহাতে দেখা যেত, কখনো সখনো বিভিন্ন মাছের ভেড়ির ভিতরে ঢুকে মাছ খাচ্ছিল গত কয়েকদিন ধরেই। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনের বেলা গ্রামের দিকে এসে গ্রামবাসীদের ছাগল খেয়ে নিচ্ছিল আর রাতে ভেড়িতে ঢুকে মাছ খাচ্ছিল। এর ফলে আতঙ্কে ছিল সবাই। ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন মাছ চাষীরাও। কুমিরটিকে ধরার জন্য তারা ফিশারির বিভিন্ন জায়গায় জাল পেতে রেখেছিলেন। অবশেষে বুধবার রাতে সেই জালে আটকে পড়ে কুমিরটি। সঙ্গে সঙ্গে ফিশারিতে থাকা শ্রমিকরা ওই কুমিরটিকে জাল সহ  বেঁধে রেখে খবর দেয় মিনাখাঁর বন দফতরে। কুমিরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা।

আরও পড়ুন: Adhir Chowdhury: অধীর কি বিজেপি-তে যাবেন? 'অন্য রাস্তা নেই', বলছেন শমীক

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর বর্ষাকালে বৃষ্টির জল বাড়লেই মিনাখাঁ ব্লকের বিভিন্ন জায়গায় কুমির তথা নানা বন্য পশুর উপদ্রব বাড়ে। কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়ে গৃহপালিত পশু খেয়ে নেওয়ার পাশাপাশি মাছের ভেড়িতেও ঢুকে মাছ খেয়ে মৎসজীবী ও মাছ চাষীদের ক্ষতির মুখে ফেলে। এর জন্য এই সময়ে সতর্ক থাকেন এলাকার মানুষ। বন দফতরের তরফে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করা হয়। মানুষকে সচেতন করা বন্য পশু ধরা পড়লে তাকে যেন না প্রাণে মারা হয়। তার ফলশ্রুতিতে গ্রামের লোকেরা কুমির ধরে বন দফতরের হাতে তুলে দেয়। এবারও তার পুনরাবৃত্তি হল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sealdah Bongaon Train: সিগন্যাল প্যানেলে বিপত্তি, শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget