এক্সপ্লোর

Cyclone Alert: ঘূর্ণিঝড় 'দানা'র কতটা প্রভাব বাংলায়? কলকাতা-সহ জেলায় আজ কাল প্রবল ঝড়-বৃষ্টি?

Cyclone DANA Forecast:গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: ঘূর্ণিঝড় দানার প্রভাববে আজ থেকেই বৃষ্টি শুরু উপকূলের জেলাগুলিতে। আজ রাত থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অত্যন্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দমকা ঝোড়ো হাওয়া ১০০ কিলোমিটার এর বেশি থাকবে এই জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুর্যোগ বেশি থাকবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা। আজ সন্ধে থেকে পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ১২০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুরে সমুদ্রের ঢেউ ১ থেকে ২ মিটার উচ্চতায় আছড়ে পড়তে পারে, কাল বিকেল থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। 

মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে। বুধবার থেকে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দু এক জায়গায় প্রবল বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

আরও পড়ুন, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, 'দানা', তছনছ হতে পারে সুন্দরবন? ভয় ধরাচ্ছে বাঁধের পরিস্থিতি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। বাড়তি তৎপরতা কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। CC ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। পুরকর্মীদের ছুটি বাতিল। ওয়ার্ড ও বরো ভিত্তিক দল তৈরি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে NDRF টিমকে। জল জমা আটকাতে ২৮১টি নিকাশি যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আজ বিকেলে গঙ্গার জলস্তর হতে পারে ১৩ ফুটের বেশি। দুপুর সাড়ে ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার ধারের লকগেটগুলি। আগামীকাল সকালে গঙ্গার জলস্তর ১৪ ফুট পর্যন্ত হতে পারে। তার জন্য শুক্রবার ভোর সাড়ে ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি বন্ধ থাকবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget