এক্সপ্লোর

Cyclone Ashani: আসছে ঘূর্ণিঝড় অশনি, বাংলায় অশনি-সঙ্কেত?

Cyclone 2022: কমছে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছনোর পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে গতিপথ পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড় অশনি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ সকালেই বঙ্গোপসাগরে (BaY of Bengal) তৈরি গভীর নিম্নচাপ (depression) পরিণত হবে ঘূর্ণিঝড় (Cyclone) অশনি-তে। তবে সময় যত গড়াচ্ছে, ততই কমছে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছনোর পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে গতিপথ পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড় অশনি। সমুদ্রেই গতিপথ বদলানোয় ক্রমশ শক্তিক্ষয় হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সমুদ্রের মধ্যেই দিশা হারানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাতে অবশ্য অশান্ত থাকবে সমুদ্র।

কোথায় প্রভাব:
আবহাওয়া দফতরের পূর্বাভাস এখনও পর্যন্ত যা সম্ভাবনা তাতে উত্তর অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh), দক্ষিণ ওড়িশা উপকূলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটারে মতো। তবে বাংলায় সরাসরি সাইক্লোন অশনির প্রভাব পড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে ঝড়ের তেমন সম্ভাবনা না থাকলেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সেই কারণেই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে বৃষ্টির (Rainfall) পরিমাণ বাড়তে পারে।

সতর্ক প্রশাসন:
এখনও ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও আয়োজনে খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসনগুলি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে সতর্কবার্তা প্রচার। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। দুই ২৪ পরগনা ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেও প্রস্তু.ি নেওয়া হচ্ছে। উপকূলবর্তা জেলাগুলিতে ত্রাণ শিবিরের আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল ও খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রতিটি ব্লকে সাবধানতা, কুইক রেসপন্স টিম। বিভিন্ন এলাকায় নজরদারি চলছে। দুর্যোগ মোকাবিলার আয়োজন চলছে। যাদের বাড়ি দুর্বল বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাদের জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে। অতীতের কথা মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে জেলা প্রশাসন। পরিস্থিতি কথা বিবেচনা করে আপাতত মেদিনীপুরের পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহকুমার ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় নদী বাঁধ পরিদর্শন করেছেন মহকুমা শাসক। যে সমস্ত নদীবাঁধ ক্ষতবিক্ষত ও দুর্বল অবস্থায় রয়েছে সেগুলিকে দ্রুত মেরামতি করার নির্দেশ দিয়েছেন তিনি। নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার স্কুল ও ফ্লাড সেন্টারগুলোকে (Flood Centre) খুলে রাখা হয়েছে। 

আরও পড়ুন: তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত, একদিকের লেনে বন্ধ যান চলাচল

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget