এক্সপ্লোর

Taratala Flyover : তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত, একদিকের লেনে বন্ধ যান চলাচল

Huge pit found on Taratala Flyover : দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে

কলকাতা : তারাতলা উড়ালপুলে (Taratala Flyover) বড়সড় গর্ত। তড়িঘড়ি বন্ধ করা হল একদিকের লেনে যান চলাচল (Traffic Movement)। আজ ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড়সড় গর্ত (Pit on South-Bound Lane) দেখা যায়। 

সূত্রের খবর, ওই অংশে মেরামতির পরেও গার্ডারের পাশে রাস্তায় গর্ত দেখা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরে। বর্তমানে মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে।

আরও পড়ুন ; ১০ বছরেও হয়নি সেতু, নাজেহাল বাসিন্দারা

মেরামতির (Maintainance Work) জন্য গত এপ্রিল মাসেই বন্ধ ছিল তারাতলা উড়ালপুল (Taratala Flyover)। ২৫ এপ্রিল পর্যন্ত যান চলাচল বন্ধের কথা জানানো হয়েছিল। সেই সময় সিদ্ধান্ত হয়, দক্ষিণমুখী গাড়িগুলি তারাতলা ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড ধরে যাবে। উত্তরমুখী গাড়িগুলিও ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এই ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের দায়িত্ব PWD বা পূর্ত দফতরের। ফ্লাইওভারের দুটো গার্ডারের মাঝে যে এক্সপেনশন জয়েন্ট থাকে, সেটা মেরামতের কাজ করবে। তাই দক্ষিণমুখী অর্থাৎ তারাতলা থেকে ডায়মন্ড হারবার মুখী রাস্তা এবং উত্তরমুখী অর্থাৎ বেহালা থেকে তারাতলা মুখী যে রাস্তা বন্ধ থাকবে। রবিবারে গাড়ির চাপ খানিকটা কম থাকায় সপ্তাহান্তে এই কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাইওভার বন্ধ থাকলেও, নিচের রাস্তা খোলা ছিল। 

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে উল্টোডাঙা উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানান, ই এম বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে আসার সময়, প্রচণ্ড গতিতে উল্টোডাঙা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যান এক বাইক চালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget