এক্সপ্লোর

Cyclone Dana: 'দানা' পরিস্থিতি মোকাবিলায় তৎপরতা, হেল্পলাইন নম্বর চালু নবান্নর

Cyclone Dana Update: মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়

কলকাতা: 'দানা' পরিস্থিতি মোকাবিলায় নবান্নে হেল্পলাইন নম্বর চালু করল প্রশাসন। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানান, নবান্নের হেল্পলাইন নম্বর: ০৩৩-২২১৪৩৫২৬, ১০৭০। মুখ্যমন্ত্রীর বার্তা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। পাশাপাশি তিনি জানান, রাতভর নবান্নে থেকে নজরদারি করবেন তিনি। 

হেল্পলাইন নম্বর চালু: উপকূলের আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় ১৩ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বিপর্যয় মোকাবিলায় তৎপর প্রশাসন। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২৪ ঘণ্টার হেল্পলাইন চালু আছে নবান্ন ও জেলায়। আজ রাতে সবাইকে বলা হয়েছে জেলায়, ব্লকে তারা নিজেদের অফিসিয়াল সিস্টেমের মেকানিজিম নজর রাখবে। কেউ কেউ বলছে সকাল ৯টা, সকাল ৬টা, ৭টা হতে পারে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সবচেয়ে দামী হচ্ছে মানুষের জীবন। তাই জীবন রক্ষা করতে হবে। স্কুল এই কারণে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।  নবান্নে আমি রাতে থাকব। ডিজাস্টার ম্যানেজেমন্ট রাতে থাকবে। পুলিশ যেখানে খালি করতে বলছেন, সেখানে দয়া করে একটা রাতের জন্য মান্যতা দিন। যতক্ষণ আবহাওয়া ক্লিয়ার না হবে, জলে নামা বারণ, সমুদ্র মাছ তুলতে যাওয়া বারণ করা আছে। সরকারি নির্দেশিকা মেনে চলবেন।'' 

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় পশ্চিমবঙ্গের উপকূলে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝামাঝি কোনও জায়গায় ল্যান্ডফল হতে পারে 'দানা'র। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। আবহবিদদের অনুমান, পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিলোমিটার ও কলকাতায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। দানার হানার আশঙ্কায় ইতিমধ্যেই শিয়ালদা শাখায় বন্ধ হয়েছে ট্রেন। বিমান ওঠানামাও বন্ধ রাখা হয়েছে। স্থগিত করে দেওয়া হয়েছে ফের সার্ভিসও।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Cyclone Dana: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, কন্ট্রোল রুম খুলল কাকদ্বীপ মহকুমা শাসকের দফতর

সেরা শিরোনাম

Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget