এক্সপ্লোর

Cyclone Dana Live Updates: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ক্ষয়ক্ষতির সমীক্ষা করে ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Cyclone Dana Live Updates Kolkata: ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকায় ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Key Events
Cyclone Dana Live Updates Kolkata Rain West Bengal News District News Cyclone Dana Live Updates: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ক্ষয়ক্ষতির সমীক্ষা করে ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় 'দানা'র বিশেষ প্রভাব পড়ল না বাংলায়
Source : ABP Ananda

Background

কলকাতা: 'আমফানে'র মতো নয়, প্রভাবের দিক থেকে 'রেমালে'র মতো হতে পারে বলে আগেই অনুমান করেছিল আবহাওয়া দফতর। তা সত্ত্বেও পরিস্থিতি খারাপ হতে পারে এই আশঙ্কায় আগাম সব ব্যবস্থা নিয়ে রেখেছিল প্রশাসন। তবে, আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় 'দানা'র বিশেষ প্রভাব পড়ল না বাংলায়। উত্তর ওড়িশা অভিমুখে এগোনোর পাশাপাশি, গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এই ঘূর্ণিঝড়। গতকাল রাতে ওড়িশার ধামারার কাছে ল্যান্ডফল করে ওড়িশাতেই 'অ্যারেস্ট' হল ঘূর্ণিঝড়। সকালেই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে দানা। 

ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকায় ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভেঙেছে গাছ, বিদ্যুতের খুঁটি। পূর্ব মেদিনীপুরে উপড়ে গেছে প্রায় ১৭৫টি বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ সংযোগ নেই অনেক এলাকায়। কলকাতাতেও সকাল থেকে মাঝেমধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে। হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বিকেল পর্যন্ত বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

ল্যান্ডফলের পরই দানার দৌরাত্ম্য ওড়িশায়। ১২০ কিমি বেগে আছড়ে পড়ল ধামারার কাছে।  উপড়ে গেল গাছ। উড়ল টিনের চাল। সঙ্গে প্রবল বৃষ্টি। স্থলভাগে ঢুকেই শক্তি হারাল দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। দিঘা থেকে সাগর, উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসে ভাসল গঙ্গাসাগরের কপিলমুুণির আশ্রম। ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দিনভর দুর্যোগ। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ।

টানা বৃষ্টিতে জল থইথই রাজ্যের ১ নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম ও ন্যাশনাল মেডিক্যাল। জলমগ্ন কার্ডিওলজি, প্রসূতি বিভাগ, আউটডোর। বাড়ছে হয়রানি।  জলবন্দি খোদ শাসক সাংসদ। লেক গার্ডেন্সে সৌগত রায়ের বাড়ির চত্বর জল থইথই। পুরসভাকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে আক্ষেপ। উপকূলের জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব। নন্দীগ্রাম-খেজুরি-এগরায় ভাঙল গাছ, বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত বহু কাঁচা বাড়ি, চাষের জমি। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। বৃষ্টি হলেও ঝড়ের প্রভাব পড়েনি কলকাতায়। সকাল ১০টা থেকে ফের শুরু ট্রেন চলাচল। উড়ল বিমানও। এখনও বন্ধ ফেরি। 

আরও পড়ুন: CID Returns to TV: ৬ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছে CID, নতুন টিজার উসকে দিল নস্টালজিয়া

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

00:33 AM (IST)  •  26 Oct 2024

Bankura: বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। জয়পুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে দলের একাংশকে গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূলের যুব সভাপতি সুব্রত দত্ত ও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। গদ্দারদের দল থেকে বের করার হুঁশিয়ারিও দেন দু'জনে। এই মন্তব্য দুই নেতার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। যদিও এখনও নিজেরদের মন্তব্যে অনড় সুব্রত দত্ত ও সোমনাথ মুখোপাধ্যায়। দলে থাকা গদ্দারদের জন্য ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৪  সালের লোকসভা নির্বাচনে বিষ্ণপুরে তৃণমূলের ভরাডুবি হয়েছে বলে অভিযোগ তাঁদের। দল বিষয়টি জানে বলেও দাবি দুই নেতার।

00:23 AM (IST)  •  26 Oct 2024

RG Kar Issue: আর জি কর মেডিক্যালে ১৪ অগাস্ট রাতে হামলা, ফের শুভেন্দুর নিশানায় অতীন

আর জি কর মেডিক্যালে ১৪ অগাস্ট রাতে হামলা, ফের শুভেন্দুর নিশানায় অতীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করেছিলেন অতীন ঘোষ, দাবি শুভেন্দুর। ২১-এর ভোটের আগে বিজেপিতে আসতে চেয়েছিলেন অতীন ঘোষ, দাবি শুভেন্দুর। 'কাশীপুর-বেলগাছিয়ায় তৃণমূল টিকিট না দিলে বিজেপির হয়ে লড়তেও চেয়েছিলেন'
দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এ বিষয়ে অতীন ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget